March 9, 2026

  • Home
  • All
  • ট্যুরিস্ট পুলিশের কল্যাণ সভায় দিকনির্দেশনা দিলেন ট্যুরিস্ট পুলিশ প্রধান মোঃ মাইনুল হাসান
Image

ট্যুরিস্ট পুলিশের কল্যাণ সভায় দিকনির্দেশনা দিলেন ট্যুরিস্ট পুলিশ প্রধান মোঃ মাইনুল হাসান

ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার কনফারেন্স রুমে ট্যুরিস্ট পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশ প্রধান জনাব মোঃ মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব)।

সভায় ট্যুরিস্ট পুলিশের সার্বিক কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্ব পালনে শৃঙ্খলা ও আন্তরিকতা বজায় রাখা এবং পর্যটন নিরাপত্তা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় ট্যুরিস্ট পুলিশ প্রধান সদস্যদের কল্যাণে গৃহীত উদ্যোগসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ রুহুল আমিন, বিপিএম, ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসাইন, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগ; জনাব বিধান ত্রিপুরা, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম বিভাগ এবং জনাব ডা: মোঃ এমদাদুল হক, পিপিএম, অতিরিক্ত ডিআইজি, খুলনা-বরিশাল বিভাগ।

এছাড়াও ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় ট্যুরিস্ট পুলিশের সকল রিজিয়নের পুলিশ সুপারগণ এবং জোন ইনচার্জগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

Related Posts

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন জাইকা প্রতিনিধি দল

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন জাইকা প্রতিনিধি দল

ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মোঃ ইসমাইল জবিউল্লাহর সাথে রবিবার (৮ মার্চ, ২০২৬) সচিবালয়ে উপদেষ্টার অফিসকক্ষে…

Mar 8, 2026
বাংলাদেশ–নেপাল দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করলেন নেপাল রাষ্ট্রদূত

বাংলাদেশ–নেপাল দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করলেন নেপাল রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্টঃ ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।…

Mar 8, 2026
বিশ্ব কিডনি দিবসকে সামনে রেখে ‘জলবায়ু পরিবর্তন ও কিডনি রোগের ঝুঁকি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাম্পস

বিশ্ব কিডনি দিবসকে সামনে রেখে ‘জলবায়ু পরিবর্তন ও কিডনি রোগের ঝুঁকি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাম্পস

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশেও কিডনি রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। কিডনি রোগের কারণে শুধু ব্যক্তিগত জীবনই বিপর্যস্ত হয় না,…

Mar 8, 2026
Scroll to Top