March 9, 2026

  • Home
  • All
  • লন্ডনে জিসিএর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত
Image

লন্ডনে জিসিএর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

সিলেট প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে উদ্যোগে ১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার বিকাল ৫টায় চট্টগ্রাম সেন্টারে আলোচনা সভা, শিশু কিশোরদের পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা অনুষ্ঠানেরসভাপতিত্ব করেন এসোসিয়েশনের কার্যকরী কমিটির কনভেনার ব‍্যারিস্টার আবুল মনছুর শাহজাহান এবং সমগ্র অনুষ্ঠানটির যৌথ সঞ্চালনা করেন কনভেনিং কমিউনিটির সদস্য মাসুদুর রহমান, মোহাম্মদ কায়সার, নুরুন্নবী ও আসমা আলম। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ফসি উদ্দিন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন করেন সংগঠনের ফাউন্ডিং প্রসিডেন্ট ও ট্রাষ্টি চ‍েয়ারম‍্যান ব‍্যারিস্টার মনোয়ার হোসেন, সাবেক প্রেসিজেন্ট ইসহাক চৌধুরী, সাবেক জেনারেল সেক্রেটারী কাউন্সিলর ফিরোজ গনি, ট্রাষ্টি যথাক্রমে আরশাদ মালিক, মনির মাহমুদ, মোঃ আলী রেজা, সাবেক সেক্রেটারী মোহাম্মদ কায়সার, সাবেক ট্রেজারার মোঃ মাসুদুর রহমান, শেখ নেজাম উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ইব্রাহিম জাহান, মোহাম্মদ ফসি উদ্দিন, এডভোকেট গাজী মোজাপ্পর হাসান চৌধুরী, ডাক্তার মিফতাহুল জান্নাত, মীরা বডুয়া, সেলিনা আক্তার, রোচে আনচা প্রমুখ। এতে অন‍্যান‍দের মধ্যে উপস্থিত ছিলেন মিসেস জান্নাতুল ফেরদৌস,মিসেস সাবিনা ইয়াছমিন, আব্দুল খালেক, আব্দুর রহমান, আবু তালেব, ইন্জিনিয়ার রাসেল সহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্ববহ দিন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করার পর ১৯৭১ সালের আজকের এই দিনে বাঙালীর সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন বিজয় অর্জিত হয়। বক্তারা একাত্তরের রণাঙ্গনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, দেশ স্বাধীন হয়েছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য।

স্বাধীনতার মূল‍্যবোধ সমুন্নত রাখা ও লাখো শহীদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বাঙালির মুক্তির সংগ্রামে বিজয় ছিনিয়ে আনার ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান স্মরণ করা হয় এবং স্বাধীনতার জন্য সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং দোয়া কামনা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধন করেন ব‍্যারিস্টার আবুল মনছুর শাহজাহান। দ্বিতীয় পর্বে আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও স্ব-রচিত কবিতা আবৃত্তি’র উপর প্রতিযোগিতার মাধ্যমে পুরষ্কার বিতরন করা হয়। পরিশেষে জিসিএর কনভেনার উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Related Posts

বাংলাদেশ–নেপাল দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করলেন নেপাল রাষ্ট্রদূত

বাংলাদেশ–নেপাল দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করলেন নেপাল রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্টঃ ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।…

Mar 8, 2026
বিশ্ব কিডনি দিবসকে সামনে রেখে ‘জলবায়ু পরিবর্তন ও কিডনি রোগের ঝুঁকি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাম্পস

বিশ্ব কিডনি দিবসকে সামনে রেখে ‘জলবায়ু পরিবর্তন ও কিডনি রোগের ঝুঁকি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাম্পস

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশেও কিডনি রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। কিডনি রোগের কারণে শুধু ব্যক্তিগত জীবনই বিপর্যস্ত হয় না,…

Mar 8, 2026
পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীতে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ, ২০২৬)…

Mar 8, 2026
Scroll to Top