March 13, 2026

  • Home
  • All
  • বাণিজ্য উপদেষ্টার সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এর বিদায়ী বৈঠক অনুষ্ঠিত
Image

বাণিজ্য উপদেষ্টার সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এর বিদায়ী বৈঠক অনুষ্ঠিত

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সাথে বিদায়ী বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) বিকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কন্নোয়ন ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন রাষ্ট্রদূতকে তাঁর দায়িত্বকাল সফলভাবে সম্পন্ন করায় অভিনন্দন জানান এবং বাংলাদেশের প্রতি দক্ষিণ কোরিয়া সরকারের অকুণ্ঠ সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশই পারস্পরিক বাণিজ্য সহযোগিতা ও উন্নয়নের ভিত্তিতে এগিয়ে চলেছে। ভবিষ্যতে এই সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে আরো গতিশীল হবে।

রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেন, কোরিয়া-বাংলাদেশ সম্পর্ক পারস্পরিক আস্থা, শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতা এবং বিশ্ব শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির উপর প্রতিষ্ঠিত। 

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের উৎপাদন ও অবকাঠামো খাতে কোরিয়ান বিনিয়োগ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে বাণিজ্যের পরিমাণ প্রতিনিয়ত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে তাঁর কর্মকালীন সময়ে সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রপ্তানি মো. আব্দুর রহিম খান,অতিরিক্ত সচিব এফটিএ আয়েশা আক্তার এবং কোরিয়া দূতাবাসের প্রথম সচিব লি নাম সু উপস্থিত ছিলেন।

Related Posts

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের…

Mar 12, 2026
আসিয়ান এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ইন্দোনেশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

আসিয়ান এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ইন্দোনেশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি বুধবার (১১ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম,…

Mar 12, 2026
মাস্টারকার্ডের প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স পেল এনআরবি ব্যাংক পিএলসি

মাস্টারকার্ডের প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স পেল এনআরবি ব্যাংক পিএলসি

বিজনেস ডেস্কঃ এনআরবি ব্যাংক পিএলসি-কে প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স প্রদান করেছে মাস্টারকার্ড। এর ফলে ব্যাংকটি বাংলাদেশে মাস্টারকার্ড ব্র্যান্ডের ক্রেডিট…

Mar 12, 2026
Scroll to Top