March 10, 2026

  • Home
  • All
  • ধানের শীষের বিজয়ে প্রত্যেকটি ভোটারই গুরুত্বপূর্ণ: আইনজীবীদের সঙ্গে মতবিনিময়ে বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমান
Image

ধানের শীষের বিজয়ে প্রত্যেকটি ভোটারই গুরুত্বপূর্ণ: আইনজীবীদের সঙ্গে মতবিনিময়ে বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমান

গাজীপুর-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেয়র মজিবুর রহমান আজ রোববার (২১ ডিসেম্বর ২০২৫) গাজীপুর বারের বিজ্ঞ আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় মেয়র মজিবুর রহমান বলেন, “আমি আপনাদেরই একজন। বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এই কোর্টের বারান্দায় আপনাদের সঙ্গে বারবার দেখা হয়েছে। বিএনপির অসংখ্য নেতাকর্মী গ্রেফতার হলে আপনাদের কাছেই ছুটে এসেছি। সে সময় আপনাদের অনেক ত্যক্ত-বিরক্ত করেছি।”

তিনি আরও বলেন, “আজ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমার ওপর আস্থা রেখে গাজীপুর-১ আসনটি বিজয়ী করার লক্ষ্যে আমাকে মনোনয়ন দিয়েছেন। গত ৩৫ বছর ধরে এই আসনটি আমাদের হাতছাড়া ছিল। তাই আজ আমি আপনাদের কাছে এসেছি—আপনাদের অভিজ্ঞতা, বুদ্ধি ও পরামর্শ আমার সঙ্গে যুক্ত করে আমাকে আরও সমৃদ্ধ করার জন্য।”

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিজয় আনতে হলে আমাদের কাছে প্রত্যেকটি ভোটারই সমানভাবে গুরুত্বপূর্ণ। গাজীপুর-১ থেকে ধানের শীষ আমাকে তুলে দিয়েছে—আমি আপনাদেরই প্রার্থী। আপনারা আমাকে সহযোগিতা করুন।”

Related Posts

বাংলাদেশের কৃষিখাতে বাজার সম্প্রসারণে সহায়তা করবে জাতিসংঘের FAO

বাংলাদেশের কৃষিখাতে বাজার সম্প্রসারণে সহায়তা করবে জাতিসংঘের FAO

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সোমবার (৯ মার্চ, ২০২৬) সচিবালয়ে তাঁর…

Mar 10, 2026
বাংলাদেশের লজিস্টিকস ও রেল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড

বাংলাদেশের লজিস্টিকস ও রেল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি সোমবার (৯ মার্চ ২০২৬) নৌপরিবহন, রেলপথ এবং সড়ক পরিবহন ও…

Mar 10, 2026
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার…

Mar 9, 2026
Scroll to Top