বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাসের উদ্যোগে জাপানি কারাওকে প্রতিযোগিতা “Stage of Voices”-এর চূড়ান্ত পর্ব সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে মোট ১২ জন প্রতিযোগী অংশ নেন এবং তাঁদের গানের নির্বাচন, কণ্ঠের ব্যাপ্তি, ছন্দ ও টোনের দক্ষতায় দর্শক ও বিচারকদের মুগ্ধ করেন। দীর্ঘ প্রতিযোগিতার পর বিচারকদের রায়ে তিনজনকে শীর্ষ বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।

“Autumn Glow” শিরোনামের গানে অনবদ্য পরিবেশনার মাধ্যমে ভুমিকা রায় প্রথম পুরস্কার অর্জন করেন। “Again” গান পরিবেশন করে ফাইরুজ সাইয়ারা বাসেত দ্বিতীয় পুরস্কার লাভ করেন। আর “Mayonaka no Door” গানের মাধ্যমে জান্নাতি নাইমা তৃতীয় পুরস্কার অর্জন করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ পরিবেশনা দেন বাজনা বিট এবং কাজী এম. নূর, যা অনুষ্ঠানের আবহ আরও প্রাণবন্ত করে তোলে। বাংলাদেশে জাপানি সংগীতের প্রতি আগ্রহ ও ভালোবাসা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন আয়োজকেরা।

জাপান দূতাবাসের পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে এবং জাপানি সংগীতের প্রতি তাঁদের আগ্রহ ও আবেগ ভাগ করে নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়।




