March 12, 2026

  • Home
  • All
  • গাজীপুরে খালেদা জিয়ার জন্য দোয়া ও তারেক রহমানের উত্তরবঙ্গ সফর উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Image

গাজীপুরে খালেদা জিয়ার জন্য দোয়া ও তারেক রহমানের উত্তরবঙ্গ সফর উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি:

বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আসন্ন উত্তরবঙ্গ সফর উপলক্ষে গাজীপুরের কোনাবাড়ি থানা, কাশিমপুর থানা ও বাসন থানা বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজা ছাইয়েদুল আলম বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম এবং গাজীপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মেয়র মজিবুর রহমান।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর ও থানা পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Related Posts

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের…

Mar 12, 2026
আসিয়ান এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ইন্দোনেশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

আসিয়ান এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ইন্দোনেশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি বুধবার (১১ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম,…

Mar 12, 2026
মাস্টারকার্ডের প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স পেল এনআরবি ব্যাংক পিএলসি

মাস্টারকার্ডের প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স পেল এনআরবি ব্যাংক পিএলসি

বিজনেস ডেস্কঃ এনআরবি ব্যাংক পিএলসি-কে প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স প্রদান করেছে মাস্টারকার্ড। এর ফলে ব্যাংকটি বাংলাদেশে মাস্টারকার্ড ব্র্যান্ডের ক্রেডিট…

Mar 12, 2026
Scroll to Top