March 12, 2026

  • Home
  • All
  • রাজনৈতিক হয়রানি বন্ধ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকার বিএনপির: ড. এম এ কাইয়ুম
Image

রাজনৈতিক হয়রানি বন্ধ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকার বিএনপির: ড. এম এ কাইয়ুম

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও দলের ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম বলেছেন, দেশে আর কোনোভাবেই রাজনৈতিক কারণে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা ও গুম-খুনের নির্যাতন চালিয়েছে। জনগণের অধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপির মূল লক্ষ্য।

রাজধানীর পূর্ব বাড্ডায় বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, বিগত বছরগুলোতে আমরা দেখেছি কীভাবে রাজনৈতিক ভিন্নমতের কারণে মানুষকে হয়রানি করা হয়েছে। মামলা-হামলা, গ্রেপ্তার, নির্যাতন—এসবের মাধ্যমে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করেছিলো আওয়ামী লীগে। দেশের মানুষ আর এই ধরনের রাজনৈতিক নিপীড়ন দেখতে চায় না। বিএনপি ক্ষমতায় এলে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং রাজনৈতিক মতের কারণে কাউকে হয়রানি করা হবে না।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে দেশের অর্থনীতি লুটপাট করেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে দলীয় স্বার্থ হাসিল করেছে এবং দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলো। এর ফলে সাধারণ মানুষ আজ চরম দুর্ভোগে রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা দেশের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিলো।

বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. কাইয়ুম বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করে গড়ে তোলা হবে, যাতে তরুণ প্রজন্ম দক্ষ মানবসম্পদে পরিণত হতে পারে। স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি হাসপাতালগুলোর মান উন্নয়ন করা হবে এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সহজলভ্য করা হবে।

ঢাকা-১১ আসনের মাটি ও গণমানুষের এই নেতা আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি বিএনপির অন্যতম প্রধান অগ্রাধিকার। শিল্প ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করে তরুণদের জন্য নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি করা হবে। একই সঙ্গে ক্ষুদ্রঋণ ও উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম জোরদার করে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

নারীর উন্নয়ন প্রসঙ্গে ড. এম এ কাইয়ুম বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের এগিয়ে না নিলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। বিএনপি নারীকে সামনে রেখেই দেশের উন্নয়ন করতে চায়।তিনি জানান, নারীদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও কর্মসংস্থানে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার গণতন্ত্র ধ্বংস করেছে এবং উন্নয়নের নামে জনগণের সম্পদ লুট করেছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং কোনো খাতে যেন দুর্নীতি না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।

বক্তব্যের শেষে ড. এম এ কাইয়ুম বলেন, বিএনপি একটি গণমানুষের দল। জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য। জনগণের ভোট ও ভালোবাসা নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চাই।

Related Posts

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের…

Mar 12, 2026
আসিয়ান এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ইন্দোনেশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

আসিয়ান এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ইন্দোনেশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি বুধবার (১১ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম,…

Mar 12, 2026
মাস্টারকার্ডের প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স পেল এনআরবি ব্যাংক পিএলসি

মাস্টারকার্ডের প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স পেল এনআরবি ব্যাংক পিএলসি

বিজনেস ডেস্কঃ এনআরবি ব্যাংক পিএলসি-কে প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স প্রদান করেছে মাস্টারকার্ড। এর ফলে ব্যাংকটি বাংলাদেশে মাস্টারকার্ড ব্র্যান্ডের ক্রেডিট…

Mar 12, 2026
Scroll to Top