March 11, 2026

  • Home
  • All
  • বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আলজেরিয়ার প্রেসিডেন্টের শোকবার্তা
Image

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আলজেরিয়ার প্রেসিডেন্টের শোকবার্তা

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আলজেরিয়ার গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুনে।

এক শোকবার্তায় আলজেরিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশের সম্মানিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি তাঁর গভীর সমবেদনা জানান। তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর অবদান ও জনগণের কল্যাণে তাঁর অটল অঙ্গীকার জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শোকবার্তায় প্রেসিডেন্ট তেব্বুনে আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বেগম খালেদা জিয়া আলজেরিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা দুই দেশের জনগণ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

তিনি বাংলাদেশের সরকার ও জনগণের পাশাপাশি বেগম খালেদা জিয়ার পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং মরহুমার আত্মার চিরশান্তি কামনা করেন। একই সঙ্গে এই শোকের সময়ে বাংলাদেশের জনগণের জন্য শক্তি ও ধৈর্য প্রার্থনা করেন।

Related Posts

কক্সবাজার উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

কক্সবাজার উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে…

Mar 11, 2026
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সাক্ষাৎ…

Mar 11, 2026
কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, একটি কার্যকর ও প্রাণবন্ত…

Mar 11, 2026
Scroll to Top