March 11, 2026

  • Home
  • All
  • গুম-খুনের বিচার প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা অপরিহার্য: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
Image

গুম-খুনের বিচার প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা অপরিহার্য: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারবে না। যারা গুম-খুনের শিকার হয়েছেন, রাষ্ট্র তাদের দায় এড়াতে পারবে না। বিএনপি সরকারে এলে এসব শহীদদের নামে সড়কের নামকরণ করা হবে।

শনিবার (১৭ জানুয়ারি, ২০২৬) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তারেক রহমান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। স্বৈরাচারের আমলে যে মা তাদের সন্তান হারিয়েছেন, যে বোন তার স্বামীকে হারিয়েছেন, তাদের আজ সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই।”

বিএনপি চেয়ারম্যান সভায় সতর্ক করে বলেন, সবাইকে সজাগ থাকতে হবে, যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে। প্রতিটি বিচার প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা অপরিহার্য।

সভাটি ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ আয়োজন করে নিপীড়নে গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করার জন্য।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ অন্যান্য নেতারা।

Related Posts

কক্সবাজার উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

কক্সবাজার উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে…

Mar 11, 2026
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সাক্ষাৎ…

Mar 11, 2026
কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, একটি কার্যকর ও প্রাণবন্ত…

Mar 11, 2026
Scroll to Top