March 23, 2026

  • Home
  • All
  • ঢাকা-১১ আসনকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার ড. এম এ কাইয়ুমের
Image

ঢাকা-১১ আসনকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার ড. এম এ কাইয়ুমের

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা-১১ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এম এ কাইয়ুম ভাটারা ও বাড্ডা এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, মাদকের আগ্রাসনে আজ প্রতিটি পরিবার হুমকির মুখে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

ড. কাইয়ুম বলেন, “আমরা তো আমাদের সন্তানদের সারাজীবন ঘরে তালা দিয়ে রাখতে পারি না। কিন্তু বাইরে আজ মাদকের রাজত্ব—এটি সমাজের জন্য এক ভয়ংকর বাস্তবতা।” তিনি আরও বলেন, সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো মাদক ব্যবসায় কিশোর গ্যাংকে ব্যবহার করা হচ্ছে, যা সমাজকে আরও অস্থিতিশীল করে তুলছে।

কিশোরদের মাদক কারবারে জড়িয়ে পড়ার পেছনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ক্ষুধার তাড়না, খেলার মাঠের অভাব এবং শিক্ষা ব্যবস্থার অবক্ষয়ই তরুণদের ভুল পথে ঠেলে দিচ্ছে। এসব বাস্তবতা উপেক্ষা করে শুধু দমনমূলক ব্যবস্থা নিলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ প্রেক্ষিতে ড. এম এ কাইয়ুম একটি দ্বিমুখী পরিকল্পনার কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—মাদক সিন্ডিকেট ও গডফাদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং বিভ্রান্ত কিশোর ও বেকার যুবকদের পুনর্বাসনের উদ্যোগ। তিনি বলেন, “আমরা তরুণদের হাতে মাদক নয়, তুলে দেব বই, খেলাধুলার সুযোগ ও কর্মসংস্থান।”

শেষে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, নির্বাচিত হলে ঢাকা-১১ আসনকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত করে একটি নিরাপদ ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলা হবে।

Related Posts

ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশে আলজেরীয় দূতাবাস

ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশে আলজেরীয় দূতাবাস

ডিপ্লোম্যাটিক ডেস্ক: বাংলাদেশে অবস্থিত আলজেরীয় দূতাবাস ১৯ মার্চ ২০২৬ তারিখে ঢাকার বারিধারায় তাদের প্রাঙ্গণে সসম্মানে আলজেরিয়ার বিজয় দিবস…

Mar 19, 2026
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: ড. খলিলুর রহমান

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: ড. খলিলুর রহমান

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নারীর সমঅধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি…

Mar 18, 2026
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ফ্রান্স

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ফ্রান্স

ডিপ্লোম্যাটিক ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে সোমবার (১৭ মার্চ ২০২৬) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে…

Mar 17, 2026
Scroll to Top