March 23, 2026

  • Home
  • All
  • আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলের অনুষ্ঠানে ধানের শীষে ভোট চাইলেন গাজীপুর-০১ আসনের বিএনপি প্রার্থী মোঃ মজিবুর রহমান
Image

আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলের অনুষ্ঠানে ধানের শীষে ভোট চাইলেন গাজীপুর-০১ আসনের বিএনপি প্রার্থী মোঃ মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুরের আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-০১ সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ মজিবুর রহমান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মজিবুর রহমান বলেন,

“আমি আপনাদেরই লোক। আমার জন্ম হয়েছে কালিয়াকৈরে, আমি বেড়ে উঠেছি এই মাটিতে এবং আমার মৃত্যু হলে দাফনও হবে এই মাটিতে। জন্ম থেকে জীবনের শেষ দিন পর্যন্ত আমার অবস্থান আপনাদের সাথেই। আমি আপনাদের একজন।”

তিনি আরও বলেন, এই এলাকার মানুষই তার পরিবার। “আমি মনে করি এখানে আমার ঘর, আমার সন্তান, আমার আত্মীয়-স্বজন সবাই থাকেন। তাই এই এলাকার উন্নয়ন মানেই আমাদের সবার উন্নয়ন।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি উপস্থিত জনতার কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন,

“গত ৩৫ বছরে আপনারা যে উন্নয়ন পাননি, ইনশা আল্লাহ্‌ আগামী ৫ বছরের মধ্যেই সেই উন্নয়ন আপনাদের হাতের কাছে পৌঁছে দেব।”

অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Related Posts

ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশে আলজেরীয় দূতাবাস

ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশে আলজেরীয় দূতাবাস

ডিপ্লোম্যাটিক ডেস্ক: বাংলাদেশে অবস্থিত আলজেরীয় দূতাবাস ১৯ মার্চ ২০২৬ তারিখে ঢাকার বারিধারায় তাদের প্রাঙ্গণে সসম্মানে আলজেরিয়ার বিজয় দিবস…

Mar 19, 2026
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: ড. খলিলুর রহমান

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: ড. খলিলুর রহমান

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নারীর সমঅধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি…

Mar 18, 2026
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ফ্রান্স

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ফ্রান্স

ডিপ্লোম্যাটিক ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে সোমবার (১৭ মার্চ ২০২৬) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে…

Mar 17, 2026
Scroll to Top