February 10, 2026

  • Home
  • All
  • বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করতে ইউএনডিপিকে ২০ লাখ কানাডিয়ান ডলার দিচ্ছে কানাডা
Image

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করতে ইউএনডিপিকে ২০ লাখ কানাডিয়ান ডলার দিচ্ছে কানাডা

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থা জোরদার করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাস্তবায়িত BALLOT Project-এ ২০ লাখ কানাডিয়ান ডলার অনুদান দিচ্ছে কানাডা। এ সহায়তার মাধ্যমে প্রকল্পটির অন্যতম শীর্ষ দাতার তালিকায় যুক্ত হলো দেশটি। আসন্ন ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই অর্থ সহায়তা বাংলাদেশ নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ নির্বাচন কমিশনের কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এবং ইউএনডিপির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ স্টেফান লিলার উপস্থিত ছিলেন।

নতুন এই অনুদান বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নাগরিক অংশগ্রহণে কানাডার দীর্ঘদিনের সহায়তার ধারাবাহিকতা বজায় রাখছে। বিশেষ করে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলা, পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠী, যুবসমাজ, নারী, আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করতে এই সহায়তা কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা জানান।

কানাডা সরকারের পক্ষ থেকে বলা হয়, এই বহুবছর মেয়াদি অনুদান বাংলাদেশের একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরকে সহায়তা করবে। এর মাধ্যমে বাংলাদেশ ও কানাডার মধ্যে দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর হবে এবং উভয় দেশের জনগণের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার পথ সুগম হবে।

Related Posts

রুশ দূতাবাসে কূটনীতিক দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত

রুশ দূতাবাসে কূটনীতিক দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্ক: ১০ ফেব্রুয়ারি পালিত কূটনীতিক দিবস উপলক্ষে ৯ ফেব্রুয়ারি ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস একটি সংবর্ধনার আয়োজন করে।…

Feb 10, 2026
দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের মূল চাবিকাঠি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের মূল চাবিকাঠি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

ডেস্ক রিপোর্টঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। এ…

Feb 10, 2026
বাংলাদেশ ও আমেরিকার মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ও আমেরিকার মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক বাংলাদেশ ও আমেরিকার মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে সোমবার (৯ ফেব্রুয়ারি, ২০২৬)। বাংলাদেশের পক্ষে স্বাক্ষরকারীরা…

Feb 10, 2026
Scroll to Top