March 29, 2026

  • Home
  • All
  • গণতন্ত্রের পথে ঐতিহাসিক সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ: ব্রিফিং প্যারেডে কেএমপি কমিশনার
Image

গণতন্ত্রের পথে ঐতিহাসিক সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ: ব্রিফিং প্যারেডে কেএমপি কমিশনার

খুলনা প্রতিবেদকঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উদ্যোগে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) সকালে নগরীর বয়রাস্থ কেএমপি পুলিশ লাইন্স মাঠে এ প্যারেড অনুষ্ঠিত হয়।

ব্রিফিং প্যারেডে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর বাংলাদেশ একটি ঐতিহাসিক নির্বাচনের সাক্ষী হতে যাচ্ছে এবং এ প্রক্রিয়ায় বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের প্রায় ১৮ কোটি মানুষের দৃষ্টি এখন ভোটের দিকে নিবদ্ধ।

কমিশনার বলেন, সাম্প্রতিক সময়ে রেলস্টেশন ও মহাসড়কে মানুষের ব্যাপক যাতায়াত প্রমাণ করে যে নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগে অত্যন্ত আগ্রহী। ঈদের সময় ঘরে ফেরার মতোই এবারের নির্বাচনকে ঘিরে লাখো মানুষ নিজ নিজ এলাকায় ফিরছেন। এটি মানুষের আস্থার বহিঃপ্রকাশ যে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। জনগণের এই আস্থা অক্ষুণ্ণ রাখাই আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে সক্রিয় থাকবে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে কঠোর নজরদারি নিশ্চিত করা হবে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় থাকে।

কমিশনার আরও বলেন, অতীতে বিতর্কিত নির্বাচনকে ঘিরে পুলিশের ভাবমূর্তি যে প্রশ্নের মুখে পড়েছিল, আসন্ন নির্বাচন সেই ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি বড় সুযোগ। কোনো ধরনের চাপ, হুমকি বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে সম্পূর্ণ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। জরুরি পরিস্থিতিতে মাঠ পর্যায়ে সরাসরি সহায়তা প্রদানের আশ্বাসও দেন।

তিনি বলেন, খুলনা মহানগরের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বিদ্যমান সহযোগিতার মনোভাবকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের জন্য উৎসবমুখর ও নিরাপদ ভোটদানের পরিবেশ নিশ্চিত করাই কেএমপির অঙ্গীকার।

এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Posts

পর্যটন ও বিমান খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-নেপাল আলোচনা অনুষ্ঠিত

পর্যটন ও বিমান খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-নেপাল আলোচনা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ্ আফরোজা খানম (রিতা)-এর সাথে রবিবার (২৯ মার্চ, ২০২৬) মন্ত্রণালয়ে…

Mar 29, 2026
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আধুনিক তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান বিনিময় এবং তথ্য আদান-প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা…

Mar 29, 2026
“বাংলাদেশ-নেপাল সামরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে”: নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী

“বাংলাদেশ-নেপাল সামরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে”: নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশে অবস্থিত নেপাল দূতাবাসের উদ্যোগে শুক্রবার (২৭ মার্চ, ২০২৬) সন্ধ্যায় নেপালি সেনাবাহিনীর ২৬৩তম রেইজিং ডে যথাযোগ্য…

Mar 28, 2026
Scroll to Top