March 5, 2026

  • Home
  • All
  • প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপের আশ্বাস কুয়েতের
Image

প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপের আশ্বাস কুয়েতের

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল আহমেদ আল সাবাহ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করেন। আলাপে চলমান আঞ্চলিক সংকট এবং কুয়েতে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী তাঁর দেশে বসবাসরত বাংলাদেশিদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বাংলাদেশ-কুয়েতের দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, কুয়েতে অবস্থানরত বাংলাদেশিরা দেশটির উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুইজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু ও কয়েকজনের আহত হওয়ার ঘটনায় তিনি গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top