March 12, 2026

  • Home
  • All
  • বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত
Image

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বুধবার (১১ মার্চ, ২০২৬) ঢাকায় সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিদ্যমান সহযোগিতা এবং ভবিষ্যতে তা আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থে জ্বালানি খাতে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Related Posts

আসিয়ান এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ইন্দোনেশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

আসিয়ান এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ইন্দোনেশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি বুধবার (১১ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম,…

Mar 12, 2026
মাস্টারকার্ডের প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স পেল এনআরবি ব্যাংক পিএলসি

মাস্টারকার্ডের প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স পেল এনআরবি ব্যাংক পিএলসি

বিজনেস ডেস্কঃ এনআরবি ব্যাংক পিএলসি-কে প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স প্রদান করেছে মাস্টারকার্ড। এর ফলে ব্যাংকটি বাংলাদেশে মাস্টারকার্ড ব্র্যান্ডের ক্রেডিট…

Mar 12, 2026
জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

ডেস্ক রিপোর্টঃ বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন…

Mar 12, 2026
Scroll to Top