March 14, 2026

  • Home
  • All
  • বাংলাদেশের সাথে বাণিজ্য, জলবায়ু ও নবায়নযোগ্য জ্বালানিতে সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ করলেন ডেনমার্ক
Image

বাংলাদেশের সাথে বাণিজ্য, জলবায়ু ও নবায়নযোগ্য জ্বালানিতে সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ করলেন ডেনমার্ক

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বুধবার (১১ মার্চ, ২০২৬) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতে রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং বর্তমান সরকারের মেয়াদকালে বাংলাদেশ ও ডেনমার্কের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে ডেনমার্কের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন। আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু কার্যক্রম, নবায়নযোগ্য জ্বালানি, উন্নয়ন সহযোগিতা, দক্ষতা উন্নয়ন, জনশক্তি রপ্তানি ও অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) আলোচনার সূচনা এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (২০২৬–২০২৭) প্রেসিডেন্সির জন্য বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন কামনা করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান হলো তাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায়, দ্রুত ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করা।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Related Posts

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে জাপানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে জাপানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২…

Mar 14, 2026
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ জাপান সরকার এই মাসে জাতিসংঘের সংস্থাগুলির সাথে পাঁচটি নতুন অনুদান সহায়তা প্রকল্পের জন্য স্বাক্ষর এবং বিনিময়…

Mar 14, 2026
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।…

Mar 13, 2026
Scroll to Top