March 28, 2026

  • Home
  • All
  • মুম্বাইয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত
Image

মুম্বাইয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের বাংলাদেশ উপ-হাইকমিশন, মুম্বাই-এ আজ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত হয়েছে। দিবসের শুরুতে মুম্বাইয়ে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার ফারহানা আহমেদ চৌধুরী জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় মিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় উপ-হাইকমিশনার তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী সকল বীর শহিদ ও বীরাঙ্গনাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং ঐতিহাসিক এই দিনটির প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, অসীম আত্মত্যাগের বিনিময়ে অর্জিত লাল-সবুজের পতাকার মর্যাদা রক্ষা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখা এবং দেশের অব্যাহত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে সকলকে বৈষম্যমুক্ত, সুখী ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

এছাড়া, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং মহান মুক্তিযুদ্ধে শহিদদের মাগফেরাত ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

Related Posts

“বাংলাদেশ-নেপাল সামরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে”: নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী

“বাংলাদেশ-নেপাল সামরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে”: নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশে অবস্থিত নেপাল দূতাবাসের উদ্যোগে শুক্রবার (২৭ মার্চ, ২০২৬) সন্ধ্যায় নেপালি সেনাবাহিনীর ২৬৩তম রেইজিং ডে যথাযোগ্য…

Mar 28, 2026
তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য যোগাযোগ, শক্তিশালী…

Mar 28, 2026
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত

ডেস্ক রিপোর্টঃ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ‘জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন’-এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত…

Mar 27, 2026
Scroll to Top