April 1, 2026

  • Home
  • All
  • পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে FAO’র সঙ্গে কাজ করবে সরকার
Image

পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে FAO’র সঙ্গে কাজ করবে সরকার

ডেস্ক রিপোর্টঃ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সাথে মঙ্গলবার (৩১ মার্চ, ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি জিয়াওকুন শি সাক্ষাৎ করেছেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোঃ রায়হান কাওছার উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে পরিবেশ, বন ও জলবায়ু খাতের বিভিন্ন ইস্যুতে দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ মতবিনিময় হয়। মন্ত্রী পরিবেশ সুরক্ষায় বায়ু, পানি ও শব্দ দূষণ রোধ এবং পরিবেশ ও জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিত করতে মন্ত্রণালয়ের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

বৈঠকে উভয় পক্ষ টেকসই কৃষি, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথ সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। মন্ত্রী বলেন, খাদ্য ও কৃষি সংস্থা বিভিন্ন আন্তর্জাতিক কনভেনশনের আলোকে গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ)-এর অর্থায়নে পরিবেশ অধিদপ্তর ও বন অধিদপ্তরের সাথে সহযোগী পার্টনার হিসেবে প্রকল্প বাস্তবায়নে যে কাজ করছে তা প্রশংসনীয়। তাঁর মন্ত্রণালয় এ আন্তর্জাতিক সংস্থার সাথে নিবিড়ভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।

এফএও-এর বাংলাদেশ প্রতিনিধি মি. জিয়াওকুন শি বলেন, খাদ্য ও কৃষি সংস্থা বাংলাদেশে ঝুঁকিপূর্ণ বর্জ্য অপসারণ ও দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ ও প্যারিস চুক্তি বাস্তবায়নে সহায়তা, কীটনাশক ব্যবস্থাপনা ও রাসায়নিক নিরাপত্তা জোরদারকরণ, জলবায়ু সহনশীল জীবিকা ও অভিযোজনমূলক প্রকল্প, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ পুনরুদ্ধার বিষয়ক নীতি পরিকল্পনা ও বিনিয়োগ কাঠামো প্রভৃতি ক্ষেত্রে সহায়তা প্রদান করে থাকে। তিনি পরিবেশ অধিদপ্তর ও বন অধিদপ্তরের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয়ের সাথে সহযোগিতা অব্যাহত রাখার অভিপ্রায় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও বিস্তারিত আলোচনা করেন।

Related Posts

বাংলাদেশ ও আয়ারল্যান্ড অংশীদারিত্ব সম্প্রসারণ ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেছে

বাংলাদেশ ও আয়ারল্যান্ড অংশীদারিত্ব সম্প্রসারণ ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেছে

ডিপ্লোম্যাটিক ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত (নয়াদিল্লিভিত্তিক) আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত মি. কেভিন কেলি মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র…

Apr 1, 2026
ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপিত

ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ৩১ মার্চ ২০২৬, যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপিত হয়েছে ঢাকাস্থ…

Apr 1, 2026
আলজেরিয়ার সাবেক রাষ্ট্রপতি লিয়ামিন জেরুয়ালের মৃত্যু

আলজেরিয়ার সাবেক রাষ্ট্রপতি লিয়ামিন জেরুয়ালের মৃত্যু

কূটনৈতিক ডেস্ক: গভীর দুঃখের সাথে ঢাকায় অবস্থিত গণপ্রজাতন্ত্রী আলজেরিয়ার দূতাবাস সাবেক রাষ্ট্রপতি মুজাহিদ লিয়ামিন জেরুয়ালের ৮৪ বছর বয়সে…

Apr 1, 2026
Scroll to Top