April 4, 2026

  • Home
  • All
  • দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি মাইলফলক: বাণিজ্যমন্ত্রী
Image

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি মাইলফলক: বাণিজ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে বৃহস্পতিবার (০২ এপ্রিল, ২০২৬) মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো)-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজুইকি কাটাওকা বৈঠক করেছেন।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা ও সুযোগসমূহ তুলে ধরেন এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল, অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন ও রপ্তানি বহুমুখীকরণে জাপানের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি, দক্ষ জনশক্তি এবং বিনিয়োগবান্ধব নীতিমালা বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে।

খন্দকার মুক্তাদির বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি একটি মাইলফলক। এটি বাংলাদেশের সাথে অন্যান্য দেশের ইপিএ আলোচনার ক্ষেত্রে রেফারেন্স হিসেবে কাজ করবে।

জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজুইকি কাটাওকা বলেন, নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর বিনিয়োগ পরিবেশ উন্নত হয়েছে। বাংলাদেশের সাথে জাপানের ইপিএ চুক্তি স্বাক্ষর বাণিজ্য সম্ভাবনা আরো বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে অনেক জাপানি বিনিয়োগকারী এ দেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। জাপানি বিনিয়োগ এ দেশে কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামো উন্নয়নে সহায়তা করবে বলেও উল্লেখ করেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ও মেট্রোরেলের মতো স্থাপনায় জাপানি বিনিয়োগকারীদের বিনিয়োগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করতে জেটরো’র সহযোগিতা অব্যাহত থাকবে। একই সাথে বাংলাদেশি পণ্য জাপানের বাজারে প্রচারে জেটরো ভূমিকা রাখবে বলেও তিনি আশ্বস্ত করেন।

বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান সুদৃঢ় অর্থনৈতিক সম্পর্ককে আরো এগিয়ে নিতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Related Posts

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় নাসির আলী মামুনের ৬৬তম একক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় নাসির আলী মামুনের ৬৬তম একক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা আনন্দের সঙ্গে প্রখ্যাত আলোকচিত্রী নাসির আলী মামুনের ৬৬তম একক প্রদর্শনী “Photoseum: Life…

Apr 4, 2026
বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানে আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে সম্মাননা পেলেন সেনাপ্রধান

বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানে আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে সম্মাননা পেলেন সেনাপ্রধান

ডেস্ক রিপোর্টঃ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা…

Apr 4, 2026
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন কুয়েতের রাষ্ট্রদূত

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন কুয়েতের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী থুনায়ুন আব্দুলওয়াহাব হামাদাহ বৃহস্পতিবার (০২ এপ্রিল, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র…

Apr 4, 2026
Scroll to Top