April 9, 2026

  • Home
  • All
  • শিল্পমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন সৌদি আরবের রাষ্ট্রদূত
Image

শিল্পমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন সৌদি আরবের রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্টঃ

শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সাথে বুধবার (৮ এপ্রিল, ২০২৬) ঢাকায় মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুলাহ জাফর এইচ. বিন আবিয়াহ (Dr. Abdullah Zafer H. bin Abiyah) সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা উভয়ে সমুদ্র বন্দর উন্নয়ন, বিনিয়োগ, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং শিল্পখাতে সহযোগিতা বৃদ্ধি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

মন্ত্রী বলেন, সমুদ্রবন্দর উন্নয়ন, শিপিং খাতের আধুনিকায়ন এবং বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। বিশেষ করে মাতারবাড়ি প্রজেক্টের মতো বৃহৎ প্রকল্পে আন্তর্জাতিক অংশীদারিত্ব বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশ সরকার বন্দর অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করেছে।

রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে বন্দর অবকাঠামো ও লজিস্টিক খাতে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে তাঁরা উভয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমানসহ মন্ত্রণালয় এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Related Posts

পর্যটন-স্বাস্থ্যসেবায় বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে মালয়েশিয়া: মালয়েশিয়ার হাইকমিশনার

পর্যটন-স্বাস্থ্যসেবায় বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে মালয়েশিয়া: মালয়েশিয়ার হাইকমিশনার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ট্যুরিজম মালয়েশিয়া এবং মালয়েশিয়া হেলথকেয়ার ট্র্যাভেল কাউন্সিল (এমএইচটিসি)-এর যৌথ উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে “ট্যুরিজম মালয়েশিয়া অ্যান্ড…

Apr 9, 2026
ভিসা সহজীকরণ, জ্বালানি সরবরাহ ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব দিয়ে বাংলাদেশ-ভারত বৈঠক অনুষ্ঠিত

ভিসা সহজীকরণ, জ্বালানি সরবরাহ ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব দিয়ে বাংলাদেশ-ভারত বৈঠক অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্ক: বুধবার (৮ এপ্রিল, ২০২৬) নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল…

Apr 8, 2026
বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে RoD ও ToR স্বাক্ষর অনুষ্ঠিত

বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে RoD ও ToR স্বাক্ষর অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: মঙ্গলবার (৭ এপ্রিল, ২০২৬) বাংলাদেশ সরকার এবং কোরিয়া প্রজাতন্ত্রের ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় (MOLIT) ‘বাংলাদেশে…

Apr 8, 2026
শিল্পমন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিল্পমন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্টঃ শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সাথে মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিথিপর্ন…

Apr 8, 2026
শিল্পমন্ত্রীর সাথে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

শিল্পমন্ত্রীর সাথে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্টঃ শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) তাঁর অফিসকক্ষে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার (Imran…

Apr 8, 2026
পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ জোরদারে বিমান খাতে সমঝোতা স্মারক স্বাক্ষর করলো বাংলাদেশ ও যুক্তরাজ্য

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ জোরদারে বিমান খাতে সমঝোতা স্মারক স্বাক্ষর করলো বাংলাদেশ ও যুক্তরাজ্য

ডিপ্লোম্যাটিক ডেস্ক: বাংলাদেশ সরকার ও যুক্তরাজ্য সরকার পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) খাতে সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর…

Apr 8, 2026
ফ্রান্স বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী

ফ্রান্স বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে রবিবার (৫ এপ্রিল, ২০২৬)…

Apr 7, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়ন-এর একটি প্রতিনিধি দল

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়ন-এর একটি প্রতিনিধি দল

সোমবার (০৬ এপ্রিল ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয়…

Apr 6, 2026
যুক্তরাজ্য-বাংলাদেশ বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে ঢাকা সফর করছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত

যুক্তরাজ্য-বাংলাদেশ বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে ঢাকা সফর করছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত

কূটনৈতিক ডেস্ক: যুক্তরাজ্যের বাণিজ্য দূত, রাইট অনারেবল ব্যারনেস উইন্টারটন অফ ডনকাস্টার, ডিবিই, দীর্ঘস্থায়ী এবং পারস্পরিকভাবে লাভজনক যুক্তরাজ্য-বাংলাদেশ বাণিজ্য…

Apr 6, 2026
Scroll to Top