April 12, 2026

  • Home
  • All
  • বাংলাদেশ-সৌদি সহযোগিতা জোরদারে গুরুত্ব, নতুন ফ্লাইট চালুর আগ্রহ
Image

বাংলাদেশ-সৌদি সহযোগিতা জোরদারে গুরুত্ব, নতুন ফ্লাইট চালুর আগ্রহ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত Dr. Abdullah Zafer H. Bin Abiyah সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার (১২ এপ্রিল ২০২৬) সকাল ১১:৩০টায় বাংলাদেশ সচিবালয়-এ মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরব-এর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। বিশেষ করে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় রাষ্ট্রদূত সৌদি আরবের নতুন এয়ারলাইন্স Riyadh Air-এর বাংলাদেশে স্টেশন চালু ও ফ্লাইট পরিচালনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম থেকেও ফ্লাইট পরিচালনার জন্য সৌদি পক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

মন্ত্রী বাংলাদেশের যাত্রীদের জন্য সৌদি এয়ারলাইন্সগুলোর সেবার মান আরও উন্নয়নের ওপর গুরুত্ব দেন। জবাবে রাষ্ট্রদূত সেবার মান দ্রুত উন্নয়নের বিষয়ে আশ্বাস প্রদান করেন।

Related Posts

সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন…

Apr 12, 2026
কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য পরিচ্ছন্ন রান্নার জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে কানাডার ১০ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি

কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য পরিচ্ছন্ন রান্নার জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে কানাডার ১০ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি

ডিপ্লোমেটিক ডেস্কঃ কানাডা বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য চলমান মানবিক সহায়তা কার্যক্রমে সহায়তার জন্য নতুন করে ১০ মিলিয়ন কানাডিয়ান…

Apr 12, 2026
ইরানের সঙ্গে ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ, চুক্তি ছাড়াই ফিরছেন ভ্যান্স

ইরানের সঙ্গে ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ, চুক্তি ছাড়াই ফিরছেন ভ্যান্স

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ইরানের সঙ্গে পরমাণু অস্ত্র ইস্যুতে কোনও সমঝোতা না হওয়ায় পাকিস্তান ত্যাগ করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি…

Apr 12, 2026
Scroll to Top