April 25, 2026

  • Home
  • All
  • প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
Image

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ

প্রবাসী বাংলাদেশিরা দেশের জন্য অমূল্য সম্পদ উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তাদের জ্ঞান, মেধা, প্রজ্ঞা ও পরিশ্রম দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করছে। তিনি ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখতে এগিয়ে আসার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।

রোববার (১৯ এপ্রিল, ২০২৬) মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ইংল্যান্ডের ম্যানচেস্টারের টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলম তাঁর সাথে সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ইংল্যান্ড গণতন্ত্রের সূতিকাগার। দীর্ঘদিন ধরে সেখানে বসবাসরত বাংলাদেশিরা শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডেই নয়, বরং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়ও ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন।

সাক্ষাৎকালে কাউন্সিলর শিবলি আলম বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, অর্থনৈতিক উন্নয়নসহ সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নারীরা ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। বাংলাদেশি নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও তাদের অধিকার প্রতিষ্ঠায় তিনি কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এসময় উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

Related Posts

হাতিরঝিলে জমজমাট আয়োজনে শেষ হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’

হাতিরঝিলে জমজমাট আয়োজনে শেষ হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’

স্পোর্টস ডেস্কঃ প্রায় এক হাজার রানার নিয়ে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৬ (সিজন-২)’। এভিয়েশন অ্যান্ড…

Apr 25, 2026
গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা জোরদারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও ইউনেসকো

গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা জোরদারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও ইউনেসকো

ডিপ্লোম্যাটিক ডেস্ক: বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা, নিরাপত্তা এবং পেশাগত মানোন্নয়নে সহযোগিতা জোরদারের লক্ষ্যে ইউনেসকো ঢাকার একটি প্রতিনিধিদল তথ্য ও…

Apr 25, 2026
দারিদ্র্য বিমোচন বিষয়ক সার্ক বৈঠকে সার্ক পুনরুজ্জীবনের ওপর বাংলাদেশের জোর

দারিদ্র্য বিমোচন বিষয়ক সার্ক বৈঠকে সার্ক পুনরুজ্জীবনের ওপর বাংলাদেশের জোর

ডিপ্লোম্যাটিক ডেস্ক: “SDR 2025: Shaping the Future Together for a Resilient SAARC” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথম সার্ক ডেভেলপমেন্ট…

Apr 25, 2026
Scroll to Top