April 21, 2026

  • Home
  • All
  • বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়াতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর
Image

বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়াতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।

মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে এবং বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করছে। তিনি জানান, বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানগুলো সচল রাখা, নতুন শিল্প স্থাপন এবং কর্মসংস্থান সৃষ্টি সরকারের অগ্রাধিকার।

তিনি আরও উল্লেখ করেন, প্রায় ৭ বিলিয়ন ডলারের সমপরিমাণ সম্পদসমৃদ্ধ শিল্পখাতকে কার্যকর করে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা সরকারের অন্যতম লক্ষ্য। এ সময় তিনি বাংলাদেশে সৌর বিদ্যুৎ উৎপাদনে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার বলেন, বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ৫.১৪ বিলিয়ন মার্কিন ডলার, যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। তিনি নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনার কথাও তুলে ধরেন।

তিনি জানান, সবুজ জ্বালানি, উদ্ভাবন ও প্রযুক্তি সহযোগিতার সুযোগ যাচাই করতে অস্ট্রেলিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কাজ করছে। পাশাপাশি বর্তমানে প্রায় ২৮ হাজার বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত রয়েছে, যা দেশটিকে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত করেছে।

বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, শিক্ষা, বৃত্তি, ট্রেড নেগোশিয়েশন এবং কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন ও অবকাঠামো খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।

Related Posts

বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি…

Apr 21, 2026
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাণিজ্য সংলাপ জোরদারে শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন ব্রেন্ডান লিঞ্চ, যিনি যুক্তরাষ্ট্রের Office of the United States…

Apr 21, 2026
যুক্তরাষ্ট্র থেকে ৭ লাখ টনের বেশি গম আমদানিতে নির্ধারিত সময়ে চালান পৌঁছানোয় সন্তোষ প্রকাশ খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

যুক্তরাষ্ট্র থেকে ৭ লাখ টনের বেশি গম আমদানিতে নির্ধারিত সময়ে চালান পৌঁছানোয় সন্তোষ প্রকাশ খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত Brent T. Christensen-এর নেতৃত্বে একটি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) খাদ্য ও জনপ্রশাসন…

Apr 21, 2026
ডাকারে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের অগ্রযাত্রা তুলে ধরলেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

ডাকারে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের অগ্রযাত্রা তুলে ধরলেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ আফ্রিকায় শান্তি ও নিরাপত্তা বিষয়ক ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন…

Apr 21, 2026
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এক্সপো হোল্ডিংস বাংলাদেশের প্রতিনিধিদল

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এক্সপো হোল্ডিংস বাংলাদেশের প্রতিনিধিদল

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আলহমুদি সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন এক্সপো…

Apr 21, 2026
বাংলাদেশের এয়ার ট্রাফিক সিস্টেম উন্নয়নে ফ্রান্সের অঙ্গীকার পুনর্ব্যক্ত

বাংলাদেশের এয়ার ট্রাফিক সিস্টেম উন্নয়নে ফ্রান্সের অঙ্গীকার পুনর্ব্যক্ত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের বিমান চলাচল খাতে এক নতুন যুগের সূচনা হলো দেশের অত্যাধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট (এটিএম) সেন্টারের…

Apr 21, 2026
রংপুরে অ্যারিস্টোক্র্যাট গ্রুপ পরিদর্শন করলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত

রংপুরে অ্যারিস্টোক্র্যাট গ্রুপ পরিদর্শন করলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত

বিজনেস ডেস্কঃ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ও জেলার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত কর্মপরিকল্পনার অংশ হিসেবে…

Apr 21, 2026
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক এভিয়েশন হাবে পরিণত করা হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক এভিয়েশন হাবে পরিণত করা হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক…

Apr 20, 2026
এলডিসি উত্তরণে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ

এলডিসি উত্তরণে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বেলজিয়ামের রাজধানী Brussels-এ ২০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও…

Apr 20, 2026
Scroll to Top