April 23, 2026

  • Home
  • All
  • নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর
Image

নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজের ক্ষেত্রে একটি কার্যকর রোডম্যাপ প্রণয়নে ইউনেস্কোর সহযোগিতা কামনা করেন এবং এক্ষেত্রে সংস্থাটির জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।

মন্ত্রীর সাথে বুধবার (২২ এপ্রিল, ২০২৬) ঢাকায় মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এ আগ্রহ ব্যক্ত করেন। এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, গণমাধ্যম খাতের বিভিন্ন ক্ষেত্রে ইউনেস্কোর সঙ্গে সরকারের যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে।

সাক্ষাৎকালে ইউনেস্কোর প্রতিনিধি বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম, বিশেষত গণমাধ্যমের উন্নয়ন, গণমাধ্যম সংশ্লিষ্ট নীতিমালা এবং ভুলতথ্য ও অপতথ্য প্রতিরোধে ইউনেস্কোর উদ্যোগ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

তিনি জানান, বর্তমান সময়ে অপপ্রচারের বিস্তার রোধে ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদারে ইউনেস্কো কাজ করছে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচিও পরিচালিত হচ্ছে।

মন্ত্রী অপতথ্যের বিস্তার রোধ ও ফ্যাক্ট-চেকিংয়ে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে ইউনেস্কোর সহযোগিতা কামনা করেন।

ইউনেস্কোর প্রতিনিধি এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

Related Posts

উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাল বাংলাদেশ ও ওমান

উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাল বাংলাদেশ ও ওমান

ডিপ্লোম্যাটিক ডেস্ক: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) মাস্কাটে ওমানের পররাষ্ট্রমন্ত্রী মহামান্য সাইয়্যেদ বদর বিন…

Apr 23, 2026
যৌথ বাণিজ্য কমিশন গঠনে সম্মত হয়েছে বাংলাদেশ ও সেনেগাল

যৌথ বাণিজ্য কমিশন গঠনে সম্মত হয়েছে বাংলাদেশ ও সেনেগাল

ডিপ্লোম্যাটিক ডেস্ক: সেনেগাল প্রজাতন্ত্রের আফ্রিকান ইন্টিগ্রেশন, পররাষ্ট্র বিষয়ক ও প্রবাসী সেনেগালিজ বিষয়ক মন্ত্রী শেখ নিয়াং-এর সাথে এক দ্বিপাক্ষিক…

Apr 23, 2026
মধ্যপ্রাচ্যের সংকটে ইরানের পাশে বাংলাদেশ: জরুরি চিকিৎসা সহায়তা হস্তান্তর

মধ্যপ্রাচ্যের সংকটে ইরানের পাশে বাংলাদেশ: জরুরি চিকিৎসা সহায়তা হস্তান্তর

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ ও মানবিক সহায়তার অংশ হিসেবে বৃহস্পতিবার…

Apr 23, 2026
Scroll to Top