June 7, 2026

  • Home
  • All
  • ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম
Image

ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম United Nations Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP)-এর ৮২তম অধিবেশনের একটি গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করেছেন, যা আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের ক্রমবর্ধমান নেতৃত্বের প্রতিফলন।

ব্যাংককে অনুষ্ঠিত এ সেশনে ৫৩টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেন।

সেশনে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে উচ্চপর্যায়ের নীতিগত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সেশনে বাংলাদেশের বক্তব্যে “Leaving No One Behind” প্রতিপাদ্যের প্রতি দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি সামাজিক সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদারে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগ, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণের কথা তুলে ধরা হয়।

অধিবেশনের বিরতিতে মন্ত্রী কাজাখস্তানের প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা, ই-গভর্ন্যান্স, ডিজিটাল রূপান্তর ও উদ্ভাবন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই টেকসই উন্নয়নের লক্ষ্যে ডিজিটাল উদ্যোগে পারস্পরিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে।

ফকির মাহবুব আনাম “Advancing Trusted AI in Asia and the Pacific: From National Leadership to Regional Solutions” শীর্ষক একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টেও অংশ নেন, যেখানে দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরা হয়।

উল্লেখ্য, ESCAP-এর ৮২তম অধিবেশন ২০–২৪ এপ্রিল ব্যাংককে “Leaving no one behind: advancing a society for all ages in Asia and the Pacific” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে।

Related Posts

dummy-img

Test

Test link

Jun 3, 2026
dummy-img

Trino Casino: Fast‑Track Gaming for Instant Thrills

Εισαγωγή Όταν ψάχνετε για ένα casino που προσφέρει αδρεναλίνη σε λεπτά και όχι σε ώρες, το Trino ξεχωρίζει…

Jun 2, 2026
dummy-img

Spinline Casino: Gyors tempójú nyerőgépek és gyors nyeremények

1. Bevezetés – Gyors játék, nagy izgalom A online szerencsejáték világában nem minden játékos vágyik maratoni játékokra vagy…

Jun 2, 2026
Scroll to Top