April 23, 2026

  • Home
  • All
  • ESCAP-এর ৮২তম অধিবেশনে টেকসই ভবিষ্যতের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম
Image

ESCAP-এর ৮২তম অধিবেশনে টেকসই ভবিষ্যতের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP)-এর ৮২তম অধিবেশনে বাংলাদেশ শক্তিশালী আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছে। অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

‘Leaving no one behind: advancing a society for all ages in Asia and the Pacific’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২১-২৪ এপ্রিল ব্যাংককে এ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী Anutin Charnvirakul অধিবেশনের উদ্বোধন করেন।

মন্ত্রী তার বক্তব্যে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং অনিশ্চয়তা মোকাবিলায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পারস্পরিক অংশীদারিত্ব এবং সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

ফকির মাহবুব আনাম বাংলাদেশের অভ্যন্তরীণ অগ্রগতির দিকগুলো তুলে ধরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা, বিনিয়োগ আকর্ষণ এবং উদ্ভাবনকে উৎসাহিত করার ওপর সরকারের অগ্রাধিকার তুলে ধরেন। একইসঙ্গে তরুণ ও নারীদের জন্য দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা এবং নবায়নযোগ্য জ্বালানিসহ জলবায়ু কর্মকাণ্ডে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হলে সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে।

অধিবেশনে ESCAP-এর নির্বাহী সচিব Armida Salsiah Alisjahbana বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে অগ্রগতি এখনো কাঙ্ক্ষিত মাত্রায় নেই এবং এজন্য আঞ্চলিক সহযোগিতা, নীতিগত সমন্বয় এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ আরও জোরদার করা জরুরি।

Related Posts

উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাল বাংলাদেশ ও ওমান

উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাল বাংলাদেশ ও ওমান

ডিপ্লোম্যাটিক ডেস্ক: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) মাস্কাটে ওমানের পররাষ্ট্রমন্ত্রী মহামান্য সাইয়্যেদ বদর বিন…

Apr 23, 2026
যৌথ বাণিজ্য কমিশন গঠনে সম্মত হয়েছে বাংলাদেশ ও সেনেগাল

যৌথ বাণিজ্য কমিশন গঠনে সম্মত হয়েছে বাংলাদেশ ও সেনেগাল

ডিপ্লোম্যাটিক ডেস্ক: সেনেগাল প্রজাতন্ত্রের আফ্রিকান ইন্টিগ্রেশন, পররাষ্ট্র বিষয়ক ও প্রবাসী সেনেগালিজ বিষয়ক মন্ত্রী শেখ নিয়াং-এর সাথে এক দ্বিপাক্ষিক…

Apr 23, 2026
মধ্যপ্রাচ্যের সংকটে ইরানের পাশে বাংলাদেশ: জরুরি চিকিৎসা সহায়তা হস্তান্তর

মধ্যপ্রাচ্যের সংকটে ইরানের পাশে বাংলাদেশ: জরুরি চিকিৎসা সহায়তা হস্তান্তর

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ ও মানবিক সহায়তার অংশ হিসেবে বৃহস্পতিবার…

Apr 23, 2026
Scroll to Top