March 5, 2026

  • Home
  • All
  • আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘হ্যামেলিনের পাইড পাইপার’ নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে
Image

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘হ্যামেলিনের পাইড পাইপার’ নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ফ্রাইডে থিয়েটার স্কুলের উদ্যোগে বিশ্বখ্যাত জার্মান লোককথা অবলম্বনে নির্মিত নাটক ‘হ্যামেলিনের পাইড পাইপার’ মঞ্চস্থ হতে যাচ্ছে।

আগামী শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) তারিখে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে নাটকটির দুইটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে—প্রথমটি বিকেল ৪টা ৩০ মিনিটে এবং দ্বিতীয়টি সন্ধ্যা ৭টায়। জনপ্রতি প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। পাস সংগ্রহ করা যাবে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, ধানমন্ডি থেকে।

উইলিয়াম গ্লেননের নাট্যরূপে রচিত এই নাটকটি ফ্রাইডে থিয়েটার স্কুলের কর্মশালার শিক্ষার্থীদের অভিনয়ে এবং কর্মশালার সমন্বয়কারী পরিচালক আশীষ খন্দকারের নির্দেশনায় মঞ্চস্থ হবে।

মধ্যযুগীয় হ্যামেলিন শহরের প্রেক্ষাপটে রচিত এই কাহিনি ন্যায়, প্রতিশ্রুতি ও বিশ্বাসভঙ্গের পরিণতি নিয়ে এক অনন্য রূপক। জাদুকরী বাঁশির সুরে ইঁদুরের দৌরাত্ম্য থেকে মুক্তি পেলেও মানুষের লোভ ও অবিচার যে কী ভয়াবহ পরিণতি ডেকে আনে, তা নাটকটি দর্শকের সামনে জীবন্ত হয়ে উঠবে।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top