March 4, 2026

  • Home
  • All
  • ইউএস এম্বাসির কমার্শিয়াল কাউন্সেলরের আমচ্যাম অফিস পরিদর্শন
Image

ইউএস এম্বাসির কমার্শিয়াল কাউন্সেলরের আমচ্যাম অফিস পরিদর্শন

মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মি. পল ফ্রস্ট মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর ২০২৫) আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (আমচ্যাম) কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় তিনি আমচ্যামের সভাপতি মি. সৈয়দ এরশাদ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে আমচ্যাম সভাপতি মি. আহমেদ সংগঠনের ইতিহাস, সাম্প্রতিক প্রভাবশালী কার্যক্রম এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে চলমান সংলাপ বিষয়ে মি. ফ্রস্টকে অবহিত করেন।

মি. ফ্রস্ট আমচ্যাম সদস্যদের প্রতি সমর্থন জোরদার, বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র–বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উভয়পক্ষই যৌথভাবে একটি অনুকূল বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ সময় ইউএস এম্বাসির কমার্শিয়াল স্পেশালিস্ট মি. আবির বড়ুয়া এবং আমচ্যামের নির্বাহী পরিচালক মি. চৌধুরী কায়সার মোহাম্মদ রিয়াদ উপস্থিত ছিলেন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top