March 7, 2026

  • Home
  • All
  • উত্তরায় বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় রাশিয়ান হাউস ইন ঢাকা’র শোক প্রকাশ ও পূর্বঘোষিত চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠান স্থগিত ঘোষণা
Image

উত্তরায় বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় রাশিয়ান হাউস ইন ঢাকা’র শোক প্রকাশ ও পূর্বঘোষিত চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠান স্থগিত ঘোষণা

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা।

এক শোকবার্তায় রাশিয়ান হাউস নিহতদের পরিবারের সদস্য, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, এই শোকাবহ সময়ে আমরা বাংলাদেশের জনগণের পাশে রয়েছি।

বাংলাদেশ সরকারের ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে এবং শোক প্রকাশের অংশ হিসেবে আজকের পূর্বঘোষিত চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ান হাউস ইন ঢাকা। পরবর্তী তারিখ যথাসময়ে জানানো হবে।

রাশিয়ান হাউস ইন ঢাকা নিহতদের আত্মীয়স্বজন এবং এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি তাদের প্রার্থনা ও সমবেদনা প্রকাশ করেছে।

Related Posts

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীতে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ, ২০২৬)…

Mar 8, 2026
গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, নয়াদিল্লি সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও…

Mar 8, 2026
লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
Scroll to Top