March 9, 2026

  • Home
  • All
  • ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ দিবস উদযাপন: বাংলাদেশে বিনিয়োগের আহবান বাণিজ্য উপদেষ্টার
Image

ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ দিবস উদযাপন: বাংলাদেশে বিনিয়োগের আহবান বাণিজ্য উপদেষ্টার

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের যাত্রায় অংশীদার হতে বিশ্বের ব্যবসায়ী নেতাদের আহবান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রবিবার (১১ মে ২০২৫) বিকালে ওসাকার কানসাই এ ওয়ার্ল্ড এক্সপো ২০২৫ এর “বাংলাদেশ দিবস” উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি।

বাংলাদেশে ব্যবসার সুযোগ অন্বেষণ করে বিনিয়োগের আহবান জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রযুক্তি ও অভিজ্ঞতালব্ধ জ্ঞান কাজে লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একসাথে কাজ করতে হবে।

দর্শকদের বাংলাদেশ প্যাভিলিয়ন ভিজিট করার আহবান জানিয়ে উপদেষ্টা বলেন , প্যাভিলিয়নে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে।ঐতিহ্যের সাথে ভবিষ্যত সমাজের সেতুবন্ধের প্রতীক হিসেবে প্যাভিলিয়ন কাঠের কাঠামো দিয়ে তৈরি করা হয়েছে যা শূণ্য কার্বন ও টেকসই অনুশীলনের উদাহরণ।

তিনি বলেন, বিশ্বে বাংলাদেশ এখন প্রবৃদ্ধি ও উন্নয়নের এক অনন্য উদাহরণ। আর্থ-সামাজিক ব্যাপক উন্নয়নের সাথে সাথে দেশটি এখন ২০৩১ সালের মধ্যে একটি উচ্চ মধ্যম আয়ের দেশ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করছে। ক্রমবর্ধমান তরুণ জনসংখ্যা এবং স্থিতিশীল প্রবৃদ্ধি দেশের মানুষকে সমৃদ্ধির স্তরে উন্নীত করেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি, আসিয়ান দেশগুলির কৌশলগত কেন্দ্রে পরিণত হয়েছে বাংলাদেশ । একারনে এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত বাণিজ্য অংশীদার হওয়ার অপার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

তরুণদের দ্বারা সংগঠিত জুলাই আগস্ট বিপ্লব বাংলাদেশে নতুন সম্ভাবনা তৈরি করেছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন , উদার বিনিয়োগ ব্যবস্থার সুযোগ গ্রহণ করে বিশ্বের উন্নত দেশসমূহ তৈরি পোশাক, চামড়া, ওষুধ, হালকা প্রকৌশল, আইটি, পাট ও পাটজাত পণ্য, সিরামিক শিল্পে বিনিয়োগের সুযোগ গ্রহণ করতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের (METI) প্রতিমন্ত্রী ওগুশি মাসাকি বলেন , ১৯৭২ সাল থেকে জাপান বাংলাদেশের সাথে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কে আবদ্ধ আছে। প্রতিনিয়ত এ সম্পর্ক গতিশীল হচ্ছে। ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রক্রিয়ায়ও জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের (METI) প্রতিমন্ত্রী ওগুশি মাসাকি ” বাংলাদেশ দিবস” উদযাপনের অংশ হিসেবে নিজ নিজ দেশের জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন।

এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে বাংলাদেশের ব্রান্ড স্মিফনি অব বাংলাদেশ।

পরে বাণিজ্য উপদেষ্টা ও জাপানের প্রতিমন্ত্রী ওয়ার্ল্ড এক্সপোতে জাপান প্যাভিলিয়ন ও বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখেন এবং দর্শনার্থীদের সাথে কথা বলেন।

Related Posts

বাংলাদেশ–নেপাল দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করলেন নেপাল রাষ্ট্রদূত

বাংলাদেশ–নেপাল দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করলেন নেপাল রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্টঃ ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।…

Mar 8, 2026
বিশ্ব কিডনি দিবসকে সামনে রেখে ‘জলবায়ু পরিবর্তন ও কিডনি রোগের ঝুঁকি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাম্পস

বিশ্ব কিডনি দিবসকে সামনে রেখে ‘জলবায়ু পরিবর্তন ও কিডনি রোগের ঝুঁকি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাম্পস

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশেও কিডনি রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। কিডনি রোগের কারণে শুধু ব্যক্তিগত জীবনই বিপর্যস্ত হয় না,…

Mar 8, 2026
পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীতে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ, ২০২৬)…

Mar 8, 2026
Scroll to Top