March 5, 2026

  • Home
  • All
  • কোরিয়ান ব্যবসায়ী কিহাক সাং’কে বাংলাদেশ সরকারের সম্মানসূচক নাগরিকত্ব প্রদান
Image

কোরিয়ান ব্যবসায়ী কিহাক সাং’কে বাংলাদেশ সরকারের সম্মানসূচক নাগরিকত্ব প্রদান

বাংলাদেশের শিল্প খাতের বিকাশ, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড) পরিচালনাকারী প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং-কে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেছে বাংলাদেশ সরকার।

চার দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী দিনে আজ বুধবার (৯ এপ্রিল ২০২৫) রাজধানীতে এক জমকালো আয়োজনে প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস কিহাক সাং-এর হাতে এই সম্মাননা তুলে দেন।

কিহাক সাং বলেন, “আমি সত্যিই সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে সম্মানিত”।

কেইপিজেড একটি সফল রপ্তানি প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ অঞ্চলের মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে এবং বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ প্রবাহে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ইয়াংওয়ান করপোরেশন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top