গাজীপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক মেয়র মেয়র মজিবুর রহমান শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) কালিয়াকৈর উপজেলা ও পৌর এলাকার হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।


মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




