February 12, 2026

  • Home
  • All
  • গাজীপুরে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পুলিশ ফোর্সদের নির্বাচনী নির্দেশনা দিলেন জিএমপি পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার
Image

গাজীপুরে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পুলিশ ফোর্সদের নির্বাচনী নির্দেশনা দিলেন জিএমপি পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার

গাজীপুর প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ এর নিরাপদ ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) আয়োজিত নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বিআরটি মাঠে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ের সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার।

ব্রিফিংয়ে কমিশনার মহোদয় নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ অফিসার ও ফোর্সদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্বপূর্ণ ও পেশাদারভাবে কাজ করার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেন। এছাড়া, দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) জনাব তাহেরুল হক চৌহান, সকল উপ-পুলিশ কমিশনার, সহকারী উপ-পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জ এবং নির্বাচনী ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ অফিসার ও ফোর্স।

Related Posts

প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধিদল

প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধিদল

ডেস্ক রিপোর্ট: ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের একটি নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য…

Feb 11, 2026
জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চায়নার নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চায়নার নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান

নিজস্ব প্রতিবেদক: বুধবার (১১ ফেব্রুয়ারি, ২০২৬) রাজধানীর বসুন্ধরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমীরে জামায়াত ডা. শফিকুর…

Feb 11, 2026
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে গাজীপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন গাজীপুরের পুলিশ সুপার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে গাজীপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন গাজীপুরের পুলিশ সুপার

গাজীপুর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গাজীপুর জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন গাজীপুরের পুলিশ…

Feb 11, 2026
Scroll to Top