March 7, 2026

  • Home
  • All
  • চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায়, মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা করবেন
Image

চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায়, মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা করবেন

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চীন থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই চিকিৎসক দলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে তারা সরাসরি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান।

এই বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দলে রয়েছেন: লিউ শুহুয়া (Liu, Shuhua), ইয়াং ফেই (Yang, Fei),লি জে (Li, Ze), ঝাং জিনলি (Zhang Jinli), লিউ হুয়ান (Liu, Huan) চিকিৎসকদের এই দলে বার্ন, ট্রমা, ইনটেনসিভ কেয়ার চিকিৎসায় অভিজ্ঞ বিশেষজ্ঞগণ রয়েছেন।

এই চিকিৎসক দল বার্ন, ট্রমা ও ইনটেনসিভ কেয়ারে বিশেষজ্ঞ। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে বিশেষায়িত চিকিৎসা কার্যক্রমে অংশগ্রহণ করবেন। একইসঙ্গে, তারা প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত সহায়তাও প্রদান করবেন।

Related Posts

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
Scroll to Top