March 9, 2026

  • Home
  • All
  • চীনের আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মাণ হচ্ছে বাংলাদেশ-চীন মৈত্রী ছাত্রী হল
Image

চীনের আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মাণ হচ্ছে বাংলাদেশ-চীন মৈত্রী ছাত্রী হল

চীনের আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য নতুন বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্প শিগগিরই শুরু হচ্ছে। প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২শ’ ৪৪ কোটি টাকা।

সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) জগন্নাথ হল এলাকা পরিদর্শন করেছেন চীনের বিশেষজ্ঞ দল।পরিদর্শনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং চীনা Feasibility Study-টিমের বিশেষজ্ঞ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এর আগে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে বিশেষজ্ঞ দল উপাচার্যের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান চীনের সরকারের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আমরা গত ১৩-১৪ মাস ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি আগামী ১-২ মাসের মধ্যে নির্মাণ কাজ শুরু হবে। ভবিষ্যতে আরও কিছু হল নির্মাণ করা হবে, যা শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নির্মিত হলে এই হল ১ হাজার ৫শ’ ছাত্রীর আবাসনের সুবিধা প্রদান করবে।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “গত বছর উপাচার্য আমাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক সংকট সম্পর্কে অবহিত করেছিলেন। তখন থেকেই আমরা কাজ শুরু করেছি। বাংলাদেশের শিক্ষার্থীদের আবাসন, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

Related Posts

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার…

Mar 9, 2026
জাপানে  খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

জাপানে  খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

ডেস্ক রিপোর্টঃ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এর সাথে তাঁর অফিস কক্ষে জাপান…

Mar 9, 2026
রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থীদের (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ…

Mar 9, 2026
Scroll to Top