March 5, 2026

  • Home
  • All
  • জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ আইসিবি-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন
Image

জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ আইসিবি-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) তে ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে যোগদান করেন।

আইসিবিতে যোগদানের পূর্বে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, সোনালী ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ক্যামেলকো), বেসিক ব্যাংক লিঃ এ উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ ১৯৯৭ সালে বেসিক ব্যাংক লিমিটেড এ সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশের একজন ফেলো মেম্বার (এফসিএমএ)।

এছাড়াও তিনি যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস থেকে সিজিএমএ এবং সিএমএ ডিগ্রী অর্জন করেন। তিনি আইবিবি’র একজন ডিপ্লোমেট এসোসিয়েট। জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও সেমিনারে অংশগ্রহণ করেন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top