March 10, 2026

  • Home
  • All
  • জাতীয় পর্যায়ে সহযোগিতার সম্ভাবনা: ডব্লিউএফপি ও জেবিসিসিআই-এর যৌথ বৈঠক অনুষ্ঠিত
Image

জাতীয় পর্যায়ে সহযোগিতার সম্ভাবনা: ডব্লিউএফপি ও জেবিসিসিআই-এর যৌথ বৈঠক অনুষ্ঠিত

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) বাংলাদেশের সঙ্গে ৫০ বছরের কার্যক্রমের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে একটি এক্সপ্লোরেটরি মিটিংয়ের আয়োজন করে। সোমবার, ৭ জুলাই ২০২৫, ঢাকার ইউএন হাউসে আয়োজিত এই বৈঠকে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (JBCCI)-এর বোর্ড মেম্বার ও সচিবালয় কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বৈঠকে JBCCI-এর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মি. মানাবু সুগাওয়ারা, মি. একেএম আহমেদুল ইসলাম বাবু, মি. হিরোশি উএগাকি এবং মি. রবিউল আলম। এছাড়াও, JBCCI-এর নির্বাহী পরিচালক মিস তাহেরা আহসান ও সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

ডব্লিউএফপির পক্ষ থেকে নেতৃত্ব দেন Ms. Ji Young Kim, পার্টনারশিপ টিম লিড, যিনি বাংলাদেশের ৫০ বছরের ডব্লিউএফপি কার্যক্রমের একটি উপস্থাপনা প্রদান করেন। তিনি বর্তমানে চালু থাকা বিভিন্ন কার্যক্রম, কর্মসূচি এবং সেগুলোর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এরপর সংস্থাটির সাপ্লাই চেইন এবং প্রোকিওরমেন্ট (ক্রয় ব্যবস্থা) সংক্রান্ত একটি সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করা হয় এবং বেসরকারি খাতের জন্য সম্ভাব্য অংশীদারত্ব ও সহযোগিতার ক্ষেত্রসমূহ তুলে ধরা হয়। ডব্লিউএফপির পক্ষে আরও উপস্থিত ছিলেন- মি. মাহফুজ আলম, প্রধান, ইমারজেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স; মি. মো. সাব্বির আহমেদ, প্রোগ্রাম অ্যাসোসিয়েট, স্কুল ফিডিং প্রোগ্রাম; এবং মি. মায়রন কামেনসা, অফিসার-ইন-চার্জ, সাপ্লাই চেইন।

বৈঠকে এক প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে JBCCI প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডব্লিউএফপি কর্মকর্তারা।

Related Posts

বাংলাদেশের সাংস্কৃতিক কূটনীতি শক্তিশালী করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশের সাংস্কৃতিক কূটনীতি শক্তিশালী করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে সাংস্কৃতিক কূটনীতি উন্নয়ন ও বিশ্বের বিভিন্ন দেশে দেশের সুনাম বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে…

Mar 10, 2026
বাংলাদেশের কৃষিখাতে বাজার সম্প্রসারণে সহায়তা করবে জাতিসংঘের FAO

বাংলাদেশের কৃষিখাতে বাজার সম্প্রসারণে সহায়তা করবে জাতিসংঘের FAO

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সোমবার (৯ মার্চ, ২০২৬) সচিবালয়ে তাঁর…

Mar 10, 2026
বাংলাদেশের লজিস্টিকস ও রেল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড

বাংলাদেশের লজিস্টিকস ও রেল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি সোমবার (৯ মার্চ ২০২৬) নৌপরিবহন, রেলপথ এবং সড়ক পরিবহন ও…

Mar 10, 2026
Scroll to Top