March 18, 2026

  • Home
  • All
  • জাতীয় প্রতিরক্ষা কলেজে বক্তৃতায় আন্তর্জাতিক সম্পর্কের একটি নির্ভরযোগ্য কাঠামো গড়ে তোলার আহ্বান রাশিয়ার রাষ্ট্রদূতের
Image

জাতীয় প্রতিরক্ষা কলেজে বক্তৃতায় আন্তর্জাতিক সম্পর্কের একটি নির্ভরযোগ্য কাঠামো গড়ে তোলার আহ্বান রাশিয়ার রাষ্ট্রদূতের

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন (Mr. Alexander Khozin) জাতীয় প্রতিরক্ষা কলেজে (এনডিসি) এক বক্তৃতা প্রদান করেছেন।

বক্তৃতায় তিনি বর্তমান বিশ্ব ব্যবস্থার সংকট, আন্তর্জাতিক সম্পর্কের একটি নির্ভরযোগ্য কাঠামো গড়ে তোলার রাশিয়ার দৃষ্টিভঙ্গি এবং ইউরেশিয়ায় অবিভাজ্য নিরাপত্তা স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “দুঃখজনকভাবে জাতিসংঘসহ অন্যান্য বহুপাক্ষিক প্রতিষ্ঠান গুরুতর চাপের মুখে রয়েছে। আন্তর্জাতিক আইনব্যবস্থা পরীক্ষার মুখে: কিছুসংখ্যক দেশ এটি ‘রুলস-বেইজড ওয়ার্ল্ড অর্ডার’ ধারণা দিয়ে প্রতিস্থাপনের চেষ্টা করছে।”

রাষ্ট্রদূত খোজিন আরও বলেন, আফ্রিকান ইউনিয়ন, ওআইসি, আসিয়ান, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও), ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের মতো আঞ্চলিক সংগঠনগুলো বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বক্তৃতার একপর্যায়ে তিনি রাশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা তুলে ধরেন এবং উপস্থিত কর্মকর্তাদের নানা প্রশ্নের উত্তর দেন।

বক্তৃতা শেষে রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা পরিষদ প্রণীত “শেপিং অ্যান ইক্যুয়াল অ্যান্ড ইনডিভিজিবল সিকিউরিটি আর্কিটেকচার” শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Related Posts

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: ড. খলিলুর রহমান

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: ড. খলিলুর রহমান

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নারীর সমঅধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি…

Mar 18, 2026
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ফ্রান্স

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ফ্রান্স

ডিপ্লোম্যাটিক ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে সোমবার (১৭ মার্চ ২০২৬) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে…

Mar 17, 2026
ভিয়েনায় ‘গ্লোবাল ফ্রড সামিট’-এর সাইডলাইনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে UNODC নির্বাহী পরিচালকের বৈঠক অনুষ্ঠিত

ভিয়েনায় ‘গ্লোবাল ফ্রড সামিট’-এর সাইডলাইনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে UNODC নির্বাহী পরিচালকের বৈঠক অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ডেস্ক রিপোর্ট: অস্ট্রিয়ার ভিয়েনা-এ চলমান ‘গ্লোবাল ফ্রড সামিট’-এর সাইডলাইনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন…

Mar 17, 2026
Scroll to Top