March 6, 2026

  • Home
  • All
  • জাতীয় প্রেস ক্লাবে সদস্যদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ শুরু
Image

জাতীয় প্রেস ক্লাবে সদস্যদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ শুরু

জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সদস্যদের পরিবারের খাবার টেবিলে বিশেষ আনন্দ যোগ করতে এই উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় প্রেস ক্লাব।

রবিবার (২৩ মার্চ, ২০২৫) সকালে প্রেস ক্লাব প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ক্লাব সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে নাবিল গ্রুপের হেড অফ এডমিন মেজর (অব.) মোঃ পারামুদ্দিন বক্তব্য রাখেন।

এই বিশেষ ঈদ প্যাকেজের মধ্যে রয়েছে পোলাওয়ের চাল, লাচ্ছা সেমাই, চিনি, গুঁড়ো দুধ, ময়দা, সুজি, আটা, ডাল ও তেল। এ বছর এই প্যাকেজ আয়োজনে সহযোগিতা করেছে নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ।

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি ও এ কে এম মহসিন উপস্থিত ছিলেন। নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে প্রশাসন নির্বাহী সাইফুল কবির সালমান ও জনসংযোগ ব্যবস্থাপক মোঃ বদরুদ্দোজা উপস্থিত ছিলেন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top