March 8, 2026

  • Home
  • All
  • জাপান দূতাবাসে ‘Origins of Vision’ শীর্ষক চিত্রপ্রদর্শনীর বর্ণাঢ্য উদ্বোধন
Image

জাপান দূতাবাসে ‘Origins of Vision’ শীর্ষক চিত্রপ্রদর্শনীর বর্ণাঢ্য উদ্বোধন

বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাস এবং HerNet Fine Arts-এর যৌথ উদ্যোগে আয়োজিত গ্রুপ আর্ট এক্সিবিশন “Origins of Vision”-এর উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার (১৮ জুলাই ২০২৫) বিকাল ৪টায় জাপান দূতাবাসের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। শিল্প, সংস্কৃতি ও কূটনৈতিক সৌহার্দ্যের অপূর্ব সম্মিলন ঘটেছে এই প্রদর্শনীতে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী মোনিরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্টিয়াগা, কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক, বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট শিল্পী, সংস্কৃতি অনুরাগী এবং সাংবাদিকবৃন্দ।

প্রদর্শনীর মূল সংগঠক হিসেবে ছিলেন HerNet Fine Arts-এর চিফ কিউরেটর ও HerNet Foundation-এর সেক্রেটারি-জেনারেল আলিশা প্রাধান এবং HerNet Foundation-এর চেয়ারম্যান মনির প্রাধান।

প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের সাংস্কৃতিক মেলবন্ধনের একটি শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে জাপান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ারস টাকাহাশি বলেন, “শিল্প, সংস্কৃতি এবং বিনিময় কর্মসূচির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে।” তিনি জানান, গত ৩০ মে জাপানে জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস-এর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করার ব্যাপারে একমত হওয়া হয়েছে।

এই ব্যতিক্রমধর্মী প্রদর্শনীতে ৪৭ জন স্বনামধন্য ও নবীন বাংলাদেশি শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে, যাদের মধ্যে অনেকেই জাপানে প্রশিক্ষণপ্রাপ্ত। শিল্পকর্মগুলোতে জাপানি নান্দনিকতা ও বাংলাদেশি সৃজনশীলতার মেলবন্ধন দারুণভাবে ফুটে উঠেছে।

প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের আধুনিক শিল্পচর্চার পথিকৃৎ জয়নুল আবেদিন, এসএম সুলতান, কিবরিয়া, নভেরা আহমেদ, রশিদ চৌধুরী, কামরুল হাসান ও সাফিউদ্দিন আহমেদ-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের সংরক্ষিত শিল্পকর্মের বিরল প্রদর্শনী। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বেসরকারি উদ্যোগে এমন জাতীয় মূল্যবোধসম্পন্ন আয়োজন।

Related Posts

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীতে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ, ২০২৬)…

Mar 8, 2026
গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, নয়াদিল্লি সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও…

Mar 8, 2026
লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
Scroll to Top