March 4, 2026

  • Home
  • All
  • জামায়াতের আমীরের সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
Image

জামায়াতের আমীরের সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মি. মার্সেলো কার্লোস সেসা আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) সকালে রাজধানীর বসুন্ধরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও ব্রেকফাস্ট বৈঠকে মিলিত হন।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত আমীরে জামায়াতের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর পূর্ণ আরোগ্য কামনা করেন। পরে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আলোচনায় বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ-আর্জেন্টিনা দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক অঙ্গনের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

রাষ্ট্রদূত মি. মার্সেলো কার্লোস সেসা আলোচনায় বাংলাদেশের প্রতি আর্জেন্টিনার দৃঢ় সমর্থনের আশ্বাস দেন এবং ভবিষ্যতে বাংলাদেশে আর্জেন্টিনার বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।

এসময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top