March 9, 2026

  • Home
  • All
  • জার্মানির DEG-এর ৩০৫ কোটি টাকার বিনিয়োগ পেল PRAN-RFL গ্রুপ
Image

জার্মানির DEG-এর ৩০৫ কোটি টাকার বিনিয়োগ পেল PRAN-RFL গ্রুপ

বাংলাদেশের শিল্পখাতে বিদেশি বিনিয়োগের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করলো PRAN-RFL গ্রুপ। জার্মানির উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিইজি (DEG – Deutsche Investitions- und Entwicklungsgesellschaft mbH) থেকে ৩০৫ কোটি টাকা (২৫ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ পেয়েছে গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান বাঙ্গা বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড।

এই অর্থায়নের মাধ্যমে মোট ২৯ মিলিয়ন ডলারের একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে, যার আওতায় আধুনিক মূলধনী যন্ত্রপাতি ও প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করা হবে। ইউরোপীয় ইউনিয়নের ইএফএসডি+ (European Fund for Sustainable Development Plus) কর্মসূচির আংশিক সহায়তায় এই অর্থায়ন বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পটি বাস্তবায়নের ফলে দেশে নির্মাণসামগ্রীর স্থানীয় উৎপাদন বৃদ্ধি, আমদানিনির্ভরতা হ্রাস এবং বিশেষ করে গ্রামীণ এলাকায় উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

চুক্তিটি রাজধানীর বাড্ডায় PRAN-RFL গ্রুপের করপোরেট কার্যালয়ে স্বাক্ষরিত হয়। এ সময় PRAN-RFL গ্রুপের করপোরেট ফাইন্যান্স পরিচালক উজমা চৌধুরী এবং DEG-এর এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট পারভেজ আখতার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

Related Posts

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার…

Mar 9, 2026
জাপানে  খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

জাপানে  খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

ডেস্ক রিপোর্টঃ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এর সাথে তাঁর অফিস কক্ষে জাপান…

Mar 9, 2026
রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থীদের (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ…

Mar 9, 2026
Scroll to Top