ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
জাপানের রাজধানী টোকিওতে শুরু হওয়া দুই দিনব্যাপী ‘ইন্দো-প্যাসিফিক এনার্জি সিকিউরিটি মিনিস্টেরিয়াল অ্যান্ড বিজনেস ফোরাম’-এ অংশ নিয়েছেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ১৪–১৫ মার্চ অনুষ্ঠিত এ উচ্চপর্যায়ের আন্তর্জাতিক ফোরামে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জ্বালানি নিরাপত্তা ও সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

উচ্চপর্যায়ের এ ফোরামটি যৌথভাবে আয়োজন করেছে U.S. National Energy Dominance Council এবং জাপানের Ministry of Economy, Trade and Industry (এমইটিআই)। আয়োজক হিসেবে উপস্থিত রয়েছেন কাউন্সিলের চেয়ারম্যান ও মার্কিন স্বরাষ্ট্র সচিব Doug Burgum, ভাইস চেয়ারম্যান ও মার্কিন জ্বালানি সচিব Chris Wright এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী Ryosei Akazawa।
গুরুত্বপূর্ণ এ সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি Australia, New Zealand, South Korea এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার Brunei, Indonesia, Malaysia, Philippines, Singapore, Thailand, Timor-Leste ও Vietnam–এর জ্বালানি মন্ত্রীরাও অংশ নিচ্ছেন।
সম্মেলনে অংশগ্রহণকারী মন্ত্রীরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি শক্তিশালী ও স্থিতিশীল জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করছেন। বিশেষ করে এ অঞ্চলে পর্যাপ্ত, নির্ভরযোগ্য, সাশ্রয়ী, নিরাপদ এবং দ্রুত সরবরাহযোগ্য (ডিসপ্যাচেবল) জ্বালানি নিশ্চিত করার বিষয়টি আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে।
ফোরামের আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ যুক্তরাষ্ট্র, জাপান ও ব্রুনাইসহ সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিদলের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে।
এছাড়া তিনি আন্তর্জাতিক বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। এসব আলোচনার মূল লক্ষ্য বাংলাদেশের জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধান করা।




