March 5, 2026

  • Home
  • All
  • ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার ২০২৫
Image

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার ২০২৫

সার্কভুক্ত দেশসমূহের অংশগ্রহণে আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর, ২০২৫) সকাল ১১ টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় “সাউথ এশিয়া ট্রেড ফেয়ার –২০২৫” শীর্ষক মেলার উদ্বোধন হবে। মেলাটি উদ্বোধন করবেন জনাব শেখ বশিরউদ্দীন, মাননীয় উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয়। মেলায় থাকছে তৈরি পোশাক ও বস্ত্র, জেমস ও জুয়েলারি, কসমেটিকস, চামড়াজাত পণ্য, হোম অ্যাপ্লায়েন্স ও কিচেনওয়্যার, প্রক্রিয়াজাত খাদ্য, ইলেক্ট্রনিক্সসহ বৈচিত্র্যময় পণ্যের সমাহার।

মেলাটি সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এবং দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) -এর যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে। সার্ক সেক্রেটারিয়েটের পরিচালকসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

দক্ষিণ এশিয় দেশসমূহের শতাধিক প্রতিষ্ঠান নিজেদের পণ্য ও সেবা নিয়ে মেলায় অংশগ্রহণ করবে। উক্ত মেলায় পণ্য প্রদর্শনের পাশাপাশি বিজনেস নেটওয়ার্কিং, বিটুবি সেশনসহ বিষয়ভিত্তিক বিভিন্ন সেশন এবং আলোচনায় যোগদানের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। মেলাটি ২১ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত চলবে । দৈনিক বেলা ১১টা থেকে রাত ১০ টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top