March 11, 2026

  • Home
  • All
  • ঢাকায় নেপালি ফুড ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত
Image

ঢাকায় নেপালি ফুড ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

নেপালি মেডিকেল স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-এর আয়োজনে শুক্রবার (১৬ মে ২০২৫) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো ‘নেপালি ফুড ফেস্ট ২০২৫’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী। তিনি বাংলাদেশে নেপালি সংস্কৃতি ও রন্ধনপ্রণালী প্রচার এবং দুই দেশের জনগণকে আরও কাছাকাছি আনার ক্ষেত্রে নেপালি শিক্ষার্থীদের উদ্যোগের প্রশংসা করেন।

ছাত্র-ছাত্রীদের নেতৃত্বে আয়োজিত এই ফুড ফেস্টিভ্যালে ছিল বিভিন্ন ঐতিহ্যবাহী নেপালি খাবারের স্টল, যেখানে আগত অতিথিরা আস্বাদন করেন নানান স্বাদের নেপালি খাবার। পাশাপাশি ছিল নেপালি পণ্যের একটি স্টল।

দিনব্যাপী এই উৎসবকে প্রাণবন্ত করে তোলে মনোমুগ্ধকর নেপালি সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে সংগীত, নৃত্য এবং ঐতিহ্যবাহী পোশাকে সাজিয়ে তোলা হয় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিচ্ছবি।

Related Posts

কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, একটি কার্যকর ও প্রাণবন্ত…

Mar 11, 2026
দক্ষ জনশক্তি মালয়েশিয়ায় পাঠাতে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষ জনশক্তি মালয়েশিয়ায় পাঠাতে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, যুবক ও নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিকে বাংলাদেশ সরকার সর্বোচ্চ অগ্রাধিকার…

Mar 11, 2026
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্টঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান…

Mar 11, 2026
Scroll to Top