March 6, 2026

  • Home
  • All
  • ঢাকায় পাকিস্তান দিবস উদযাপনে পতাকা উত্তোলন অনুষ্ঠান
Image

ঢাকায় পাকিস্তান দিবস উদযাপনে পতাকা উত্তোলন অনুষ্ঠান

ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন আজ রবিবার (২৩ মার্চ, ২০২৫) সকালে চ্যান্সেরিতে ভাবগাম্ভীর্যের সাথে পতাকা উত্তোলনের মাধ্যমে পাকিস্তান দিবস উদযাপন করেছে।

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন, যা ১৯৪০ সালের ২৩শে মার্চের ঐতিহাসিক ঘটনাকে নির্দেশ করে । এ দিন কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে পাকিস্তান আন্দোলনের দূরদর্শী নেতৃবৃন্দ পাকিস্তান প্রস্তাব পাস করেন, যা পরবর্তীতে দক্ষিণ এশিয়ার মুসলমানদের জন্য একটি স্বাধীন আবাসভূমির ভিত্তি স্থাপন করে।

অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিবসটির উদযাপন অনুষ্ঠানে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ এবং উপ-প্রধানমন্ত্রী/পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের বাণী পাঠ করা হয় এবং তারা অগ্রগতি ও ঐক্যের প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

স্বীয় ভাষণে হাইকমিশনার বাংলাদেশ ও ভুটানে বসবাসকারী পাকিস্তানি প্রবাসীদের অভিনন্দন জানান। তিনি পাকিস্তান সৃষ্টির জন্য প্রদত্ত অসীম ত্যাগের প্রতি শ্রদ্ধা জানান এবং এর ঐতিহ্যে লালনে গুরত্বারোপ করেন । সেই সাথে দেশটির প্রতিষ্ঠাতা পিতাদের স্বপ্ন অনুযায়ী একটি শক্তিশালী ও সমৃদ্ধ পাকিস্তান গড়ে তোলার ব্যাপারে সংকল্পবদ্ধ হন । হাইকমিশনার মারুফ পাকিস্তান আন্দোলনে বাজ্ঞালী নেতৃবৃন্দের ভূমিকার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে বাংলাদেশে বসবাসকারী পাকিস্তানি সম্প্রদায়ের সদস্য, স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধি এবং হাই কমিশনের কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top