March 4, 2026

  • Home
  • All
  • ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত
Image

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। চলতি বছরের জাতীয় উদযাপনের জাতীয় নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি শুরু হয় বারিধারা জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা মাসুদুর রহমানের ইমামতিতে জামাতের সঙ্গে ফরজ যোহরের নামাজ আদায়ের মাধ্যমে। নামাজ শেষে সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় ‘মজলিস খতম আল-কোরআন’।

অনুষ্ঠানে মোট ৪২ জন হাফেজ পবিত্র কোরআনের ৩০ পারা সম্পন্ন করেন। ব্রুনাই দারুসসালামের স্বাধীনতার ৪২ বছর পূর্তিকে প্রতীকীভাবে উপস্থাপন করতেই এই সংখ্যাটি নির্ধারণ করা হয়। এ সময় উপস্থিত সকলে সূরা ইয়াসিন তেলাওয়াতে অংশ নেন। পরে দোয়া খতম আল-কোরআন এবং ব্রুনাই দারুসসালামের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য আনুষ্ঠানিক দোয়া কেস্যুকুরান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী হাফেজরা বারিধারা এলাকার চারটি সুপ্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেন। প্রতিষ্ঠানগুলো হলো—বারিধারা জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার, বাইতুল আতিক সেন্ট্রাল জামে মসজিদ, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা এবং তাকওয়া কওমি মাদরাসা। আমন্ত্রিত ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন মাওলানা মাসুদুর রহমান এবং বাইতুল আতিক সেন্ট্রাল জামে মসজিদের ইমাম মাওলানা আমিরুল ইসলাম নাদভী।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হিজ এক্সেলেন্সি হাজী হারিস বিন ওসমান উপস্থিত ছিলেন। এছাড়া হাইকমিশনের হোম-বেসড ও লোকাল এনগেজড কর্মকর্তারাও অংশগ্রহণ করেন।

বক্তব্যে হাইকমিশনার অংশগ্রহণকারী আলেম ও হাফেজদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, পবিত্র রমজান মাসে কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে জাতীয় দিবস পালন ব্রুনাই দারুসসালামের জাতীয় পরিচয়ের ভিত্তিমূল্যবোধকে প্রতিফলিত করে।

Related Posts

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কাতার

বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কাতার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করেন। টেলিফোনালাপে চলমান…

Mar 3, 2026
Scroll to Top