March 10, 2026

  • Home
  • All
  • নেপাল দূতাবাসে বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত
Image

নেপাল দূতাবাসে বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত

নেপালের দূতাবাস, ঢাকা শুক্রবার (৪ জুলাই, ২০২৫) সন্ধ্যায় বাংলাদেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত জনাব ঘনশ্যাম ভাণ্ডারি বাংলাদেশ ও নেপালের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। তিনি সাংবাদিকদের ‘গল্প বলার’ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, যেসব গল্পে প্রকাশ পায় পারস্পরিক আস্থা, সম্মান এবং দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান সহযোগিতার চিত্র।

রাষ্ট্রদূত ভাণ্ডারি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-নেপাল দ্বিপাক্ষিক সম্পর্কে যেসব অগ্রগতি হয়েছে তার মধ্যে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, শিক্ষা, পর্যটন এবং জনসম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে তুলে ধরেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকগণ এই আয়োজনকে আন্তরিক কৃতজ্ঞতা ও সম্মানের প্রতীক হিসেবে বিবেচনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ-নেপাল সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গণমাধ্যমের ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Related Posts

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার…

Mar 9, 2026
জাপানে  খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

জাপানে  খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

ডেস্ক রিপোর্টঃ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এর সাথে তাঁর অফিস কক্ষে জাপান…

Mar 9, 2026
রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থীদের (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ…

Mar 9, 2026
Scroll to Top