March 7, 2026

  • Home
  • All
  • নেপাল-বাংলাদেশ সম্পর্ক জোরদারে পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টার সাথে নেপাল রাষ্ট্রদূতের বৈঠক
Image

নেপাল-বাংলাদেশ সম্পর্ক জোরদারে পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টার সাথে নেপাল রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বুধবার (২৩ জুলাই) বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা মি. সুপ্রদীপ চাকমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে দুই পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় বাণিজ্য, সংযোগ, জ্বালানি খাত এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা জলবায়ু পরিবর্তন, পার্বত্য অঞ্চল সংক্রান্ত এজেন্ডা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং তথ্য ও উপাত্ত বিনিময়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়াও, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কাঠামোর মধ্য দিয়ে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ।

Related Posts

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
Scroll to Top