March 17, 2026

  • Home
  • All
  • নেপালের কাঠমান্ডু থেকে জাতীয় ফুটবল দলসহ আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে দূতাবাসের উদ্যোগ
Image

নেপালের কাঠমান্ডু থেকে জাতীয় ফুটবল দলসহ আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে দূতাবাসের উদ্যোগ

নেপালে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী ও পর্যটকদের নিরাপত্তা ও সহায়তায় সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) বিশেষ সি-১৩০ উড়োজাহাজে জাতীয় ফুটবল দলকে ঢাকায় ফেরার ব্যবস্থা করা হয়। বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত এই ফ্লাইটটি মসৃণভাবে সম্পন্ন করতে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে নিবিড় সমন্বয় করে দূতাবাস।

দূতাবাস নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়, নেপাল সিভিল অ্যাভিয়েশন অথরিটি, ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ও নেপাল আর্মিকে দ্রুত সময়ে প্রয়োজনীয় অনুমতি, ছাড়পত্র ও নিরাপত্তা সহায়তা দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এছাড়া নেপালে আটকে থাকা বাংলাদেশি যাত্রীদের স্বদেশে ফিরিয়ে আনতে দূতাবাসের সমন্বয়ে বৃহস্পতিবার বিমানের একটি অতিরিক্ত ফ্লাইটও পরিচালিত হয়েছে। ৮-১০ সেপ্টেম্বরের যাত্রীদের ব্যাকলগ দূর করতে এ ব্যবস্থা নেওয়া হয়। গত দুই দিনে কাঠমান্ডু ভ্যালির বিভিন্ন স্থানে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে দূতাবাসের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করেছেন এবং রাষ্ট্রদূতের নেতৃত্বে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

নেপালে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেছে দূতাবাস। জানানো হয়, গত তিন দিনে দূতাবাসে আটকে পড়া ও প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে ৬০০-র বেশি ফোনকল এসেছে।

Related Posts

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদ প্রার্থিতার জন্য রাশিয়ার সমর্থন কামনা করলো বাংলাদেশ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদ প্রার্থিতার জন্য রাশিয়ার সমর্থন কামনা করলো বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।…

Mar 16, 2026
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যাক্ত করলো ইউএই

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যাক্ত করলো ইউএই

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা…

Mar 16, 2026
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক বৈঠক অনুষ্ঠিত

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক বৈঠক অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে আঙ্কারায় শনিবার (১৪ মার্চ, ২০২৬) সন্ধ্যায় তুরস্ক ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক গুরুত্বপূর্ণ…

Mar 15, 2026
Scroll to Top